করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শচীন

০২ এপ্রিল ২০২১, ০১:০৪ PM
শচীন টেন্ডুলকার

শচীন টেন্ডুলকার © সংগৃহিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। শুক্রবার (২ এপ্রিল) টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে নিজেই এ তথ্য জানিয়েছেন শচীন।

টুইটার পোস্টে শচীন লিখেছেন, ‘আপনাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা ও প্রার্থনা করে আমার পাশে থাকার জন্য। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাড়তি সতর্কতার জন্য আমি হাসপাতালে ভর্তি হয়েছি। তবে আমি আশা করি কয়েকদিনের মধ্যেই আবার বাড়িতে ফিরতে পারব। প্রত্যেকে নিজের প্রতি যন্তবান হোন এবং সাবধানে থাকুন।’

এরআগে গত ২৭ মার্চ করোনা আক্রান্ত হওয়ার খবর শচীন নিজেই জানিয়ে বলেছিলেন, সবরকম সচেতনতা অবলম্বন করার পরেও দুর্ভাগ্যবশত করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে।

তবে পরিবারের বাকি সদস্যদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। এরপর নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিনি।

নদীর তীর দখল করে দোকান নির্মাণ, হুমকিতে ৭১২ কোটির প্রকল্প
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ১ম শিফটের প্রশ্ন দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
  • ১৮ এপ্রিল ২০২৬
সেই ইমামের মেয়েকে তুলে নেওয়ার নেপথ্যে প্রেম! মেলেনি বিয়ের প…
  • ১৮ এপ্রিল ২০২৬
থানায় নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা, ভিডিও …
  • ১৮ এপ্রিল ২০২৬