টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

২৮ মার্চ ২০২১, ০৮:২১ AM

© সংগৃহীত

হ্যামিল্টনের সেডন পার্কে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। ফিল্ডিং করতে নামবে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই টস হেরেছিলেন তামিম ইকবাল।

নিউজিল্যান্ডের মাটিতে এখনো পর্যন্ত চারটি টি-টোয়েন্টি খেলেও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ দল। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহের (৭৮) বিব্রতকর রেকর্ড হ্যামিল্টনের সেডন পার্কেই গড়েছিল বাংলাদেশ।

এবার ইতিহাস বদলের মিশনে দুই খেলোয়াড়কে অভিষেক করিয়েছে টাইগাররা। প্রথমবারের মতো কুড়ি ওভারের ক্রিকেটে খেলতে নামবেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও বাঁহাতি ফাস্ট বোলার শরিফুল ইসলাম। এছাড়া তামিম ইকবালের জায়গায় ইনিংসের সূচনা করবেন নাঈম শেখ।

 

মিথ্যা মামলা দিয়ে নেতৃত্বকে দমিয়ে রাখা যাবে না: ইবি ছাত্রদল
  • ২৪ মে ২০২৬
ছাত্রদলের মামলায় যুবশক্তি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ ডিবি পু…
  • ২৪ মে ২০২৬
এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে যে চার দেশ
  • ২৪ মে ২০২৬
একদিনে শিক্ষার্থীদের ২৫ লাখ টাকার স্বাস্থ্যসেবা দিয়েছে জকসু…
  • ২৩ মে ২০২৬
আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক…
  • ২৩ মে ২০২৬
কুয়েট শিক্ষার্থীর উপর যুবদল নেতাকর্মীদের হামলার অভিযোগ
  • ২৩ মে ২০২৬