করোনা আক্রান্ত শচিন টেন্ডুলকার

২৭ মার্চ ২০২১, ১১:১৩ AM

© সংগৃহীত

শনিবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভক্তদের একটি দুঃসংবাদটি দিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার। তিনি নিজেই টুইটারে তার করোনা আক্রান্ত আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সকালে টুইটারে নিজের করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়ে শচিন বলেন, ‘কোভিডকে দূরে রাখার জন্য আমি পরীক্ষা করিয়ে নিচ্ছিলাম এবং সবরকমের সতর্কতা অবলম্বন করছিলাম। কিন্তু মৃদু উপসর্গের পর আজ আমার করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। বাড়ির বাকি সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে।’

শচিন জানিয়েছেন, আপাতত তিনি হোম কোয়ারেন্টাইনে থাকছেন এবং চিকিৎসকদের পরামর্শমতো চলছেন। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও জানিয়েছেন ভারতের সাবেক এই মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান।

শচিন বলেন, ‘এই সময় আমাকে যারা সাহায্য করছেন, সেই সব স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই সেই সব শুভাকাঙ্ক্ষীদের, যারা আমার এবং গোটা দেশের পাশে আছেন। সবাই ভালো থাকুন।’

কদিন আগেই কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলেছেন শচিন। ভারতীয় লিজেন্ডস দলকে নেতৃত্বও দেন সাবেক এই অধিনায়ক।

‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের বদলি করতে বিল পাস, নেপথ্যে যাদবপু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বয়স ষাট পেরিয়েছে? সুস্থ থাকতে থালায় রাখুন এই খাবারগুলো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9