প্রেসিডেন্ট বক্সে ক্রিকেটারদের উলঙ্গ করা হয়: মাশরাফি

২৬ মার্চ ২০২১, ০১:০৪ PM
মাশরাফি বিন মুর্তজা

মাশরাফি বিন মুর্তজা © সংগৃহীত

‘প্রেসিডেন্ট বক্সে আসলে একজন ক্রিকেটারকে উলঙ্গ করা হয়। পুরো উলঙ্গ করা হয়। এটা উনারাও জানেন। উনারা অস্বীকার করতে পারবেন না। ওখানে আমাদের মানুষরাও থাকেন। ক্রিকেটারদের সঙ্গে সম্পৃক্ত, ভালো সম্পর্কের মানুষও থাকেন। আমরা শুনি।’

শুক্রবার (২৬ মার্চ) বেলা ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট বক্স নিয়ে এসব কথা বলেছেন সাবেক ওয়ানডে অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘‘প্রেসিডেন্ট বক্সে যখন বলা হয়, ওই প্লেয়ার চলে না, তখন ওই প্লেয়ার আর চলেই না। যেখানেই ভালো খেলুক আর চলে না।’’

তিনি বলেন, ‘ক্রিকেটারদের কানে না আসলে আমরা জানলাম কোত্থেকে? অন্য কেউ কথা বলছে না এখন। আমার মতো কেউ ছেড়ে আসুক, তখন সেও বলা শুরু করবে। কারণ সে জানে কোড অফ কন্ডাক্ট আর নাই। মিলিয়ে দেখবেন তখন।’

বিসিবির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে কদিনের জন্য বাংলাদেশের ক্রিকেটকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পরে তাতে যোগ দেন মাশরাফি বিন মুর্তজা।

কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী নিহতের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও,…
  • ০২ এপ্রিল ২০২৬
শনিবার জরুরি সভায় বসছে বিসিবি, আলোচনায় যেসব বিষয়
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় গ্রেপ্তারের পরদিনই গায়ক জাহ…
  • ০২ এপ্রিল ২০২৬