তামিমদের ওয়ানডেকে টেস্ট, টেস্টকে ওয়ানডে মনে হয় পাপনের

২৩ মার্চ ২০২১, ১২:০১ AM

© ফাইল ফটো

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট খেলার ধরন নিয়ে সংশয় প্রকাশ করেছে বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাতটায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নিজেদের সিরিজ বাঁচানোর ম্যাচ নিয়ে সোমবার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে পাপন এ কথা বলেন।

নাজমুল হাসান পাপন বলেন, প্রথম ম্যাচে আমরা খুবই খারাপ খেলেছি। এভাবে খেললে হবে না। ওরা (বাংলাদেশ দল) যখন ওয়ানডে খেলে মনে হয় টেস্ট খেলছে, টেস্ট যখন খেলে মনে হয় ওয়ানডে খেলছে।

প্লেয়ারদের আত্মবিশ্বাস নিয়ে পাপন বলেন, ওরা খেলার আগে বলে এটা করবে, সেটা করবে। এগুলো বলার দরকার কী! পরে তো দেখা যায় বাস্তবতার সঙ্গে আকাশ-পাতাল পার্থক্য। তখন মানুষ কষ্ট পায়, ওরাও নার্ভাস হয়ে যায়।

বাংলাদেশ দলের কাছে ইতিবাচক ক্রিকেট চান নাজমুল হাসান। চান হারার আগেই না হেরে দল যেন লড়াই করে। এরপর ফলাফল যা হওয়ার হবে। তিনি বলেন, ওদের কথা আর কাজে অনেক পার্থক্য। কথা বলে মনে হলো অনেক নার্ভাস। নার্ভাস হওয়ার তো কিছু নেই। ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। খেলার ধরন বদলাতে হবে।

ডানেডিনের প্রথম ওয়ানডেতে ১৩১ রানে অলআউট হয়ে ৮ উইকেটে হারে বাংলাদেশ দল। আজ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডের পর ২৬ মার্চ ওয়েলিংটনে সিরিজের শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। হ্যামিল্টনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ মার্চ।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান ও রুবেল হোসেন/তাসকিন আহমেদ। 

নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, ডেভন কনওয়ে, উইলি ইয়ং, টম লাথাম, জেমস নিশাম, মিসেল সেন্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। 

অঘোষিত ‘কোয়ার্টার ফাইনালে’ বড় সংগ্রহ উইন্ডিজের
  • ০১ মার্চ ২০২৬
বিপন্ন মানবতা ও বিধ্বংসী যুদ্ধ
  • ০১ মার্চ ২০২৬
বন্ধ হরমুজ প্রণালী, প্রথম দিনে কত শতাংশ বাড়ল তেলের দাম?
  • ০১ মার্চ ২০২৬
চিকিৎসায় অবহেলায় মৃত্যু, ১০ চিকিৎসকের রেজিস্ট্রেশন স্থগিত
  • ০১ মার্চ ২০২৬
ইরানের হামলা: ৩ মার্কিন সেনা নিহত
  • ০১ মার্চ ২০২৬
রণতরী আব্রাহাম লিংকনে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র
  • ০১ মার্চ ২০২৬