সাকিবের পর এবার বিসিবিকে নিয়ে মাশরাফীর অভিযোগ

২২ মার্চ ২০২১, ০৬:০১ PM
মাশরাফী বিন মর্তুজা

মাশরাফী বিন মর্তুজা © ফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে এখন উত্তপ্ত পরিবেশ। বোর্ডের সাথে খেলোয়াড়দের বিতর্ক আর সমালোচনা যেন থামছেই না। ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাকিব আল হাসান ও বিসিবির চলমান দ্বন্দ্বে নতুন করে ঘি ঢাললেন মাশরাফী বিন মর্তুজা। 

একটি বেসরকারি টেলিভিশনে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন মাশরাফী। তিনি বিসিবি কর্মকর্তাদের বিদেশ সফর, অফিস করা না করা, তাকে দল থেকে বাদ দেওয়াসহ নানা বিষয়ে মুখ খুলেছেন।

অনুষ্ঠানটির প্রোমো ভিডিওটিতে মাশরাফী আরও বলেন, যে মানুষগুলো কথা বলছে, ওদের অবদান কী? অবদানগুলো যদি আমি তুলে ধরি, সেইটা তো খারাপ হয়ে যাবে। একটা ওয়ার্ল্ডকাপে ৫০ জন যাচ্ছেন। মাশরাফীর চৌদ্দগুষ্টি উদ্ধার করছেন। খুবই অবাক লাগে। এনারা কি কোনো তথ্য রাখেন? কিন্তু কেউ কি নিজের টাকায় গেছে নাকি, একটু শোনেন তো।

এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, 'ফিটনেস ইস্যুতে মাশরাফীকে হয়তোবা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রাখা হবে না।'  

এমন মন্তব্যের বিষয়ে মাশরাফী বলেন, ডেটাগুলো একটু বের করে দেখেন, আমার একটা ফিটনেস টেস্ট ফেল আছে কিনা। আমি তো এগুলো ক্যামেরার সামনে এসে বলি নাই। আমাকে বাদ দেওয়ার সময় কোনো আলোচনাই আমার সঙ্গে করা হয়নি। অথচ বিসিবি বলছে, আলোচনা হয়েছে। আমি তো এগুলা ক্যামেরার সামনে বলিই নাই। 

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে সাকিবের মন্তব্যের বিষয়ে বোর্ড সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। রবিবার (২১ মার্চ) সংবাদমাধ্যমকে বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয় এ তথ্য জানিয়েছেন।

বিসিবি পরিচালক দুর্জয় আরও বলেন, জাতীয় দলের ক্রিকেটার হয়ে বিসিবির বিরুদ্ধে কথা বলতে পারেন না সাকিব।

বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, আইপিএলে সাকিব আল হাসানের খেলার অনাপত্তিপত্র পুনর্বিবেচনা করবে বিসিবি।

স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা চান…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকার তৈরি ৭.৬৫ মিমির পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবাসহ গ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভেনচুরা প্রপার্ট…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মাজেদ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9