সাকিবের স্ট্যাটাস নিয়ে নেট দুনিয়ায় ঝড়

২২ মার্চ ২০২১, ০৪:১১ PM

© সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং তার কর্মকর্তাদের নিয়ে করা সাকিব আল হাসানের নতুন মন্তব্যে দেশের ক্রিকেটাঙ্গন উত্তপ্ত। আজ সোমবার (২২ মার্চ) সকালে সাকিবের অফিশিয়াল পেজে একটি ছবি আপলোড করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। পোস্ট করা এই ছবি নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে ।

ছবিটি কোনো বিজ্ঞাপনের অংশ কি না-তা পরিষ্কার করেননি সাকিব। তবে ছবির চেয়েও ক্যাপশনটি নিয়ে আলোচনা হচ্ছে বেশি। হঠাৎ এমন ছবি ও ক্যাপশন দেওয়ার রহস্যই বা কী?

ছবিতে দেখা যাচ্ছে- সাকিব খুব মজা করে একটি বার্গারে কামড় বসাচ্ছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ইদানীং যা-ই খাচ্ছি সবই মজা লাগছে! কেনো বলুন তো?’ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ভক্তদের উদ্দেশ্যে!

বিষয়টি নিয়ে সাকিব ভক্তকূলের মাঝে কৌতুহল পড়ে গেছে। এই ক্যাপশন দিয়ে সাকিব কিছু ইঙ্গিত করেছেন কিনা তা নিয়ে কমেন্ট করছেন ভক্তরা।

একজন সেখানে মজা করে প্রশ্ন ছুঁড়ে দিয়ে কমেন্ট করেছেন, ইদানীং আপনি যাই করছেন, তাতেই মজা পাচ্ছি! তবে ভাই, সত্যি করে কন তো; বিবিসিকে ধোয়ার জন্য কত কেজি ডিটারজেন্ট কিনেছেন?

সবচেয়ে মজার কমেন্ট করেছেন আরেক ভক্ত। তিনি আগেরদিন সাকিবের করা মন্তব্যের সূত্র ধরে লিখেছেন, কখনো বার্গার খান, কখনো আকরাম খান!...মজাই মজা।

রিফাত এমিল নামে একজন লিখেছেন, কারণ, আপনি সাকিব তাই। যাই খাবেন তাই মজা, যা খাওয়াবেন তাও মজা।

জানা গেছে, হঠাৎ করেই দেশে ফিরছেন সাকিব। আজ বাংলাদেশ সময় রাত দুইটায় যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে নামবেন সাকিব।

গত শনিবার এক ভার্চুয়াল সাক্ষাৎকারে বিসিবির একাধিক কর্মকর্তার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ তোলেন সাকিব। যা দেশের ক্রিকেটপাড়ায় আলোচনার ঝড় তোলে।

স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা চান…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকার তৈরি ৭.৬৫ মিমির পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবাসহ গ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভেনচুরা প্রপার্ট…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মাজেদ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9