হঠাৎ দেশে ফিরছেন সাকিব

২২ মার্চ ২০২১, ০২:২৭ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চলা বিতর্কের মধ্যে দেশে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও সাকিবের দেশে ফেরার কারণ এখনো জানা যায়নি। তৃতীয় সন্তানের জন্মের ক্ষণে পরিবারের পাশে থাকতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি।

সোমবার (২২ মার্চ) দিবাগত রাত ২টায় সাকিব বাংলাদেশে অবতরণ করবেন। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশে আসবেন সাকিব।

এদিকে নিউজিল্যান্ড সফরে টাইগাররা। পিতৃত্বকালীন ছুটিতে থাকা সাকিব নেই দলের সঙ্গে। গত ১৬ মার্চ প্রথমবারের মতো পুত্রসন্তানের বাবা হন সাকিব। এটি তাদের তৃতীয় সন্তান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্তাদের নিয়ে বেফাঁস মন্তব্য করলে নতুন করে বিতর্কে জড়ান সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে ঘিরে অসন্তোষ দেখা দিয়েছে বোর্ডে।

এ বিষয়ে গতকাল রোববার (২১ মার্চ) বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে বৈঠক করেন প্রভাবশালী বোর্ড পরিচালকরা। সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অসন্তোষ প্রকাশ করেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ও এইচপি ইউনিটের প্রধান নাঈমুর রহমান দুর্জয়।

ট্যাগ: ক্রিকেট
স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা চান…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকার তৈরি ৭.৬৫ মিমির পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবাসহ গ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভেনচুরা প্রপার্ট…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মাজেদ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9