ঝুলে গেল সাকিবের আইপিএল যাত্রা

২১ মার্চ ২০২১, ০৮:৫২ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ফটো

বোর্ড কর্মকর্তাদের নিয়ে বিরূপ মন্তব্য করায় বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আিইপিএল) খেলার ভাগ্য আটকে গেছে। কেননা বিসিবি পরিচালক আকরাম খান জানিয়েছেন, আইপিএল খেলা নিয়ে সাকিবকে যে অনাপত্তিপত্র দেয়া হয়েছে, সেটি পুনর্বিবেচনা করা হবে।

রবিবার (২১ মার্চ) বিসিব কার্যালয়ে রুদ্ধদার বৈঠক শেষে সাংবাদিকদেরেএক প্রশ্নের জবাবে এ কথা জানান আকরাম খান।

আকরাম খান বলেন, আইপিএল খেলার জন্য সাকিব আল হাসানকে যে অনাপত্তিপত্র দেয়া হয়েছে সেটি পুনর্বিবেচনা করা হবে। সেই সঙ্গে সাকিব শ্রীলঙ্কা সফরে যেতে চাইলেও সুযোগ থাকবে।

সাকিবের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে বোর্ডের আরেক পরিচালক নাইমুর রাজ্জাক দুর্জয় বলেন, চুক্তিবদ্ধ কোনো খেলোয়াড়ের শাস্তিমূলক ব্যবস্থার কথা আসে বোর্ডসভা থেকে। এ ধরনের কিছু হলে আপনারা জানতে পারবেন।

ট্যাগ: ক্রিকেট
মড়কে মুরগিশূন্য পোল্ট্রি খামার—বার্ড ফ্লু বলছেন খামারি, ভাই…
  • ২১ এপ্রিল ২০২৬
সংসদে স্বামী যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • ২১ এপ্রিল ২০২৬
রাতভর অবরোধের পর পরীক্ষায় বসল সেই ৬৫ এসএসসি পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা, নেপথ্যে কী?
  • ২১ এপ্রিল ২০২৬
২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, দেখুন তালিকা
  • ২১ এপ্রিল ২০২৬