বাংলাদেশকে আন্দ্রে রাসেলের শুভেচ্ছা

২১ মার্চ ২০২১, ০৭:১৭ PM
আন্দ্রে রাসেল

আন্দ্রে রাসেল © ফাইল ফটো

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। কোকাকোলার ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে এ কথা জানান তিনি।

আন্দ্রে রাসেল এক ভিডিওবার্তায় জানান, ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা তাকে মুগ্ধ করে। তিনি নিজেও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হতে চান।

আন্দ্রে রাসেল বলেন, ‘বিভিন্ন কারণে বাংলাদেশে আমি অনেকবার গিয়েছি। আমি সেখানের খাবার, মানুষের উদ্দীপনা ও ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা পছন্দ করি। বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আমি কোকা-কোলার কাছ থেকে একটি চিঠি পেয়েছি। আমি নিজেও এটির অংশ হতে চাই। তাই স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থেকো বাংলাদেশ।’

ভিডিওটি কোকা-কোলা তাদের ফেসবুক পেজে শেয়ার করেছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কোকা-কোলা বাংলাদেশের ‘ফ্রম দ্য ওয়ার্ল্ড টু বাংলাদেশ’ ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুভাকাঙ্ক্ষীরা বাংলাদেশের জন্য তাদের শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন।

হরমুজ প্রণালি বন্ধ রাখলে ইরানকে ‘নরকে’ পরিণত করার হুমকি ট্র…
  • ০৫ এপ্রিল ২০২৬
চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ, এনসিপি-জামায়াতের উদ্দেশ্যে যা …
  • ০৫ এপ্রিল ২০২৬
মাইক ও শব্দ বিভ্রাটের কারণে সংসদ অধিবেশন ৪০ মিনিটের জন্য মু…
  • ০৫ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা পাচ্ছেন না এক হাজার শিক্ষক-কর্মচারী!
  • ০৫ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে সংসদে…
  • ০৫ এপ্রিল ২০২৬
‘যারা নিজেরা টর্চারের শিকার, তারা কীভাবে গুম আইন বাতিল করে’
  • ০৫ এপ্রিল ২০২৬