১০০ টি-টোয়েন্টি জিতে রেকর্ড গড়ল পাকিস্তান

১৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৮ PM

© সংগৃহীত

২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ জয়ের রেকর্ড গড়লো পাকিস্তান। রোববার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিক পাকিস্তান। এ জয়ের মাধ্যমে প্রোটিয়োদের বিপক্ষে সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাবরবাহিনী।

শুধু তাই নয়, বিশ্বের প্রথম পুরুষ দল হিসেবে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ জয়ের রেকর্ডও গড়ে ফেলেছে দলটি। এদিন রাতে পাকিস্তানের রেকর্ড গড়ার ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ডেভিড মিলারের ঝড়ো ৮৫ রানের ইনিংসের পরও ১৬৪ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা।

জবাবে সবার সম্মিলিত প্রচেষ্টায় ৬ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে বন্দরে পৌঁছে স্বাগতিকরা। এ জয়ের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিক পাকিস্তান।

দীর্ঘ দিন ধরে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছিল পাকিস্তান। ২০০৭ সালে বিশ্ব টি-টোয়েন্টির প্রথম আসরে রানার্সআপ হয়েছিল তারা। তবে পরের আসরেই জিতে নেয় নিজেদের প্রথম শিরোপা। সেই শুরু থেকেই টি-টোয়েন্টিতে ধারাবাহিক পাকিস্তান।

এখনো পর্যন্ত খেলা ১৬৩ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ১০০টিতেই জিতেছে পাকিস্তান, হেরেছে ৬১টি এবং পরিত্যক্ত ছিল ২টি। পুরুষ দল হিসেবে প্রথম হলেও পাকিস্তানের আগে টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের সেঞ্চুরি রয়েছে ইংল্যান্ড নারী ক্রিকেট দলের।

কয়লা কেলেঙ্কারির অভিযোগে তদন্ত, পদত্যাগ করলেন শ্রীলঙ্কার জ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ মাঝারি মানের, বায়ুদূষণে শীর্ষে দিল্লি
  • ১৮ এপ্রিল ২০২৬
সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডির সুযোগ
  • ১৮ এপ্রিল ২০২৬
সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬