রোনাল্ডো এখন ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা

২১ জানুয়ারি ২০২১, ১২:২৬ PM
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো © ফাইল ফটো

একের পর এক সফলতার পালক যুক্ত করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুধবার রাতে ইতিহাসের চূড়ায় উঠে গেছেন এ পতুর্গিজ সুপারস্টার। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার একমাত্র মুকুট এখন রোনাল্ডোর মাথায়।

বছরের শুরুতেই ফুটবল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলীয় কিংবদন্তি পেলেকে (৭৫৭) পেছনে ফেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর পর গত ১০ জানুয়ারি সিরিআয় সাস্সুয়োলোর বিপক্ষে গোল করে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জোসেফ বাইকানের রেকর্ডে ভাগ বসান সিআর সেভেন।

এর দুই ম্যাচ পরই সফলতার চূড়ায় উঠেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইতালিয়ান সুপার কাপে বুধবার রাতে নাপোলিকে ২-০ ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। ম্যাচের ৬৪ মিনিটের মাথায় দলের প্রথম গোলটি করে ক্লাব ও জাতীয় দলের জার্সিতে ৭৬০টি গোলের মালিক হলেন সিআর সেভেন।

এতে করে চেকোস্লাভাকিয়া কিংবদন্তি জোসেফ বাইকানের ৭৫৯ গোলকে ছাপিয়ে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনের একক মালিক রোনাল্ডো। এ অনন্য রেকর্ড গড়তে ১০৪২ ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী এ পর্তুগিজ তারকা।

২০০২ সালে স্বদেশের ক্লাব স্পোর্তিং লিসবনের হয়ে পেশাদার ক্যারিয়ারে পথচলা শুরু করা রোনালদো ক্লাব ফুটবলে করেছেন ৬৫৮ গোল। আর জাতীয় দলের হয়ে ১৭০ ম্যাচ খেলে ১০২ গোল করেছেন তিনি।

একনজরে প্রতিযোগিতামূলক ফুটবলে খেলোয়াড়ের সর্বোচ্চ গোল: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৭৬০, জোসেফ বাইকান ৭৫৯, পেলে ৭৫৭, লিওনেল মেসি ৭৪২, রোমারিও ৭৩৪।

নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোরের মৃত্যু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের নির্মাণকাজের উদ্বোধন: প…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9