মেসিকে বিক্রি করে দিলেই ভালো হতো: বার্সার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

০৪ ডিসেম্বর ২০২০, ১০:৪৫ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © ফাইল ফটো

গেল গ্রীষ্মে লিওনেল মেসিকে বিক্রি করে দেওয়াই হতো সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত- এমনটাই মনে করেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কার্লেস টুসকেটস। মৌসুম শুরুর আগেই ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়তে চেয়েছিলেন ক্লাবটির কিংবদন্তি ফুটবলার মেসি।

এক ব্যুরোফ্যাক্সের মাধ্যমে জানিয়েছিলেন, নিজের ক্লাব ছাড়ার ইচ্ছের কথা। সে সময় বেশ কয়েকটি ক্লাব এগিয়েও এসেছিল তাকে দলে ভেড়াতে। তবে নিজেদের আর্থিক দৈন্যদশার মধ্যেও এই আর্জেন্টাইন তারকাকে ছাড়তে কোনোভাবেই রাজি হয়নি বার্সা। বরং চুক্তির মারপ্যাঁচে ফেলে তাকে আটকে রেখেছে।

এ ঘটনায় সমালোচনার মুখে সভাপতির পদ ছাড়তে বাধ্য হয়েছেন হোসে মারিয়া বার্তোমিউ। নির্বাচনের আগ পর্যন্ত তার স্থলাভিষিক্ত হন টুসকেটস। তিনি মনে করেন, ক্ষুদে জাদুকরকে ছেড়ে দেওয়াই উচিত ছিল!

স্প্যানিশ গণমাধ্যম রেডিও ওয়ানকে টুসকেটস বলেন, ‘অর্থের কথা চিন্তা করে বলছি, আমি হলে গত গ্রীষ্মেই মেসিকে বিক্রি করে দিতাম। ক্লাবের যে পরিমান অর্থ তাতে বাঁচতো এবং তারা এর পরিবর্তে যাকে নিয়ে আসতো, সেটিই হতো বেশি প্রত্যাশিত।’

নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে শাহরিয়া…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর জব ফেয়ারে চাকরির সুযোগ পেলেন ৭০০ শিক্ষার্থী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9