নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে মোছা. আলতা বেগম (৫২) নামের এক নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আলতা বেগম উপজেলার খাজুর ইউনিয়নের খোদ্দ কালনা উত্তর পাড়া গ্রামের বাসিন্দা এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সদস্য। শুক্রবার সকাল ৯ টার দিকে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত আলতা বেগম খোর্দ কালনা গ্রামের মৃত সবিজ এর মেয়ে। 

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, আলতা বেগম ২০১১ সালে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। পরে ২০১৬ সালের নির্বাচনে আবারও মাত্র ৫ ভোটের ব্যবধানে পরাজিত হন। এ নির্বাচনে মাত্র ৫ ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার পর থেকেই  মানসিক রোগে ভুগছিলেন তিনি। 

পরবর্তীতে ২০২১ সালের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন তিনি। এরপর বেশ ভালোভাবেই দিন কাটছিলো তার। কিন্তু বছর দুয়েক আগে আকস্মিকভাবে তার স্বামীর মৃত্যু ঘটলে এর কিছুদিন পর থেকে আবারও মানসিক সমস্যা দেখা দেয় তার। 

আজ রাতে আলতা বেগম তার শাশুড়ির সঙ্গে একই ঘরে ছিলেন। সকালে শাশুড়ি তাকে ডাকলে তিনি শরীর খারাপ লাগছে বলে জানান এবং আবার শুয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকা অবস্থায় দেখতে পান। সে সময় তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য চার্জার ভ্যানে উঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়।

খাজুর ইউ পি চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন জানান, মানসিক সমস্যার কারণে অধিকাংশ সময়ই তিনি বিষন্ন থাকতেন। 

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশের সুরতহাল রিপোট শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় থানায় ইউডি মামলা শেষে দাফনের অনুমতি দেয়া হয়েছে।

ট্যাগ: নওগাঁ
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হসপিটালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭…
  • ০৩ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ প…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনাঈদ আল হাবীব
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬