জাবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে শাহরিয়ার-সাগর

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ PM
সভাপতি শাহরিয়ার আলম এবং সাধারণ সম্পাদক রেদওয়ান আহাম্মেদ সাগর।

সভাপতি শাহরিয়ার আলম এবং সাধারণ সম্পাদক রেদওয়ান আহাম্মেদ সাগর। © টিডিসি সম্পাদিত

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি’ (HRDS) নামে নতুন মানবাধিকার সংগঠনের যাত্রা শুরু হয়েছে। সংগঠনটির সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে দর্শন বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী রেদওয়ান আহাম্মেদ সাগরকে মনোনীত করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৯ সদস্যের নতুন কমিটি প্রকাশ করা হয়।

‎নবগঠিত সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও দর্শন বিভাগের অধ্যাপক জাকির হোসেন।

‎কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সানজিদা আক্তার জিম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মুক্তা আক্তার এবং বাংলা বিভাগের মো. নাঈম খান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অহনা শাহরীন। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন ও বিচার বিভাগের উম্মে নিসা নির্জন ও মো. মতিউল ইসলাম। কোষাধ্যক্ষ হয়েছেন একই বিভাগের মো. মুরসালিন ইসলাম।

‎এ ছাড়া দপ্তর সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের মো. সাগর মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সানজিদা খানম, তথ্য ও যোগাযোগ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের মো. নিশান খান, গবেষণা ও পরিকল্পনা সম্পাদক হিসেবে আইন ও বিচার বিভাগের আমিনা বুশরা এবং কর্মসূচি সম্পাদক হিসেবে প্রাণীবিজ্ঞান বিভাগের আবু বকর সিদ্দিক মিরাজ দায়িত্ব পেয়েছেন।

‎প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের মো. আশেকুল ইসলাম। তথ্য অনুসন্ধান ও তদন্ত সম্পাদক দর্শন বিভাগের মো. রাহাতিল আশেকিন, সমাজকল্যাণ সম্পাদক নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আফিয়া ফারজানা, নথি সম্পাদক অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের আতাউর রহমান হৃদয়, নারী ও শিশু বিষয়ক সম্পাদক দর্শন বিভাগের মোছা. নাদিয়া আফরিন, আইন বিষয়ক ও ভিকটিম সাপোর্ট সম্পাদক আইন ও বিচার বিভাগের তরিকুল ইসলাম, যুগ্ম আইন বিষয়ক ও ভিকটিম সাপোর্ট সম্পাদক দর্শন বিভাগের মো. সাইফুস সালেহীন আকাশ এবং সংখ্যালঘু বিষয়ক সম্পাদক হিসেবে একই বিভাগের মালা এক্কা দায়িত্ব পেয়েছেন।

‎কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন দর্শন বিভাগের অনুশ্রী রায়, মো. সেলিম রেজা, মো. আলরাজি রাফিন, মো. ইত্তেজা হোসেন ও অর্পণ মণ্ডল, অর্থনীতি বিভাগের নাঈমুল সাকিব এবং ব্যবস্থাপনা বিভাগের দেব বর্মন চাকমা।

‎সংগঠনটির কার্যক্রম সম্পর্কে সাধারণ সম্পাদক রেদওয়ান আহাম্মেদ সাগর বলেন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি প্রায় এক যুগ ধরে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানবাধিকার বিষয়ে সচেতন করার কাজ করছে। এরই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কমিটি দেওয়া হয়েছে। সংগঠনটির সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা নিজেদের জীবনবৃত্তান্তে তুলে ধরার সুযোগ পাবেন।

‎সভাপতি শাহরিয়ার আলম বলেন, সংগঠনের মূল লক্ষ্য ক্যাম্পাসে মানবাধিকার রক্ষা, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা এবং বৈষম্যহীন ও প্রগতিশীল পরিবেশ তৈরি করা। শুধু অধিকার লঙ্ঘনের প্রতিবাদে সীমাবদ্ধ না থেকে শিক্ষা, নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে কাজ করবে সংগঠনটি। সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সংগত দাবির পাশে দাঁড়িয়ে একটি মানবিক ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে তারা কাজ করবেন।

ট্যাগ: ‎জাবি
নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে শাহরিয়া…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর জব ফেয়ারে চাকরির সুযোগ পেলেন ৭০০ শিক্ষার্থী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9