ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ PM
মৃত আব্দুল মুত্তালিব

মৃত আব্দুল মুত্তালিব © সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের এক নেতার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিবির নেতা আব্দুল মুত্তালিব ছাত্রশিবিরের সাথী ছিলেন। তিনি কলেজের ক্যাম্পাস শাখার সভাপতি ছিলেন। তার গ্রামের বাড়ি গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে।

এদিকে বিকেলে জেলা ছাত্রশিবিরের এক বিবৃতিতে আব্দুল মুত্তালিবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর সভাপতি ইউসুফ আল গালিব ও সেক্রেটারি আব্দুর রহমান।

শোকবার্তায় তারা বলেন, আব্দুল মুত্তালিবের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একজন দায়িত্বশীল সাথী ও ক্যাম্পাস সভাপতি হিসেবে তিনি সংগঠনের কার্যক্রমে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তার বিনয়ী আচরণ, দায়িত্ব পালনে আন্তরিকতা এবং সহপাঠী ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

এতে আরও বলা হয়, তার এই চলে যাওয়া পরিবার, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের সহকর্মীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার ইন্তেকালে ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা একজন নিবেদিতপ্রাণ সাথী ও দায়িত্বশীল কর্মীকে হারাল।

দেশের ৩০ হাজার ৭৮৩ স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয়করণের দাবি, প্র…
  • ০৪ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে ঢাবি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, উপাচার্যের শোক
  • ০৪ অক্টোবর ২০২৬
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন মামলায় আবারও গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল
  • ০৪ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতাল প্যারামেডিক পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
কলেজ অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন
  • ০৪ অক্টোবর ২০২৬