পাকিস্তানের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি!

২৯ নভেম্বর ২০২০, ১১:১৫ AM
গুগল জানাচ্ছে পাকিস্তানের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি

গুগল জানাচ্ছে পাকিস্তানের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি © আনন্দবাজার

পাকিস্তানের অধিনায়কের নাম জানেন? গুগল করে দেখলে কিন্তু চমকে যাবেন। কারণ পাকিস্তানের অধিনায়কের নাম গুগল বলছে, মহেন্দ্র সিং ধোনি!রোববার সকালে এমনই কাণ্ড ঘটলো গুগলে। পাকিস্তান অধিনায়কের নাম জানতে চাইলেই ভেসে উঠছে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের নাম।

কেন এমন কাণ্ড তা নিয়ে এখনও অবশ্য গুগলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এর আগেও বহুবার এমন একাধিক কাণ্ড ঘটেছে গুগলে। ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’-এর তালিকায় দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। এবার বদলে গেল পাকিস্তান অধিনায়কের নাম। এমন কাণ্ডে অবাক নেটিজেনরা।

আনন্দবাজার জানিয়েছে, এ মুহূর্তে পাকিস্তান দল রয়েছে নিউজিল্যান্ডে, তাঁদের অধিনায়ক বাবর আজমের সঙ্গে। সেখানে করোনায় আক্রান্ত তাদের সাত ক্রিকেটার। সমস্যা জর্জরিত পাকিস্তান দলের এ যেন আরেক বিড়ম্বনা। গুগলে বদলে গেল তাদের অধিনায়কের নামও।

মার্কিন ‘জলদস্যুতার’ জেরে হরমুজ প্রণালি ফের বন্ধ: তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬
‘মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’
  • ১৮ এপ্রিল ২০২৬
পার্ট-টাইম চাকরির সুযোগ সুলতান’স ডাইনে, পদ ২০, নিয়োগ ঢাকার …
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা থেকে উঠে যাচ্ছে ‘সাইলেন্ট এক্সপেল’
  • ১৮ এপ্রিল ২০২৬
ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ আটক ৬
  • ১৮ এপ্রিল ২০২৬
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, আবেদন শেষ ৪ মে
  • ১৮ এপ্রিল ২০২৬