ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

২৭ নভেম্বর ২০২০, ০৮:১৮ PM

© ফাইল ফটো

আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। তিন ধাপ এগিয়ে লাল-সবুজের জার্সিধারীদের বর্তমান অবস্থান ১৮৪তম স্থানে। করোনা মহামারিতে ফুটবল লম্বা সময়ের জন্য বিরতিতে চলে যাওয়ার আগে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৭তম স্থানে।

তবে করোনা বিরতির পর আন্তর্জাতিক ফুটবল ফিরতেই জয়ের দেখা পায় জেমি ডে’র দল। পরের ম্যাচ করে ড্র। তারই প্রতিফলন ঘটল র‍্যাংকিংয়েও। আগের র‍্যাংকিং অনুযায়ী, বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯১৪। নেপালের বিপক্ষে ২ ম্যাচের সিরিজ জেতার পর তা বেড়ে হয়েছে ৯২০ পয়েন্ট।

সম্প্রতি ঘরের মাঠে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। এর মধ্যে প্রথম ম্যাচে ২-০ গোলে জেতার পর দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছেন জামাল ভূঁইয়ারা। আর তাতেই র‍্যাংকিংয়ে তিন ধাপ অগ্রগতি হলো।

শীর্ষ ছয়ে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই শীর্ষে আছে বেলজিয়াম। এরপর যথাক্রমে- ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল এবং স্পেন।

নতুন র‍্যাংকিংয়ে ৪ ধাপ উন্নতি হয়েছে ভারতের। ব্লু টাইগারদের বর্তমান অবস্থান ১০৪তম স্থানে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতই সবচেয়ে এগিয়ে আছে। এরপরই আছে আফগানিস্তান (১৫০), মালদ্বীপ (১৫৫), নেপাল (১৭১) ও বাংলাদেশ। জেমি ডে’র দলের পেছনে আছে ভুটান (১৮৯), পাকিস্তান (২০০) ও শ্রীলঙ্কা (২০৬)।

নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে শাহরিয়া…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর জব ফেয়ারে চাকরির সুযোগ পেলেন ৭০০ শিক্ষার্থী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9