হাত দিয়ে আরও গোল করার ইচ্ছে ছিল ম্যারাডোনার

২৫ নভেম্বর ২০২০, ১১:৫৮ PM
১৯৮৬ বিশ্বকাপে ২-১ গোলে জয় লাভ করে আর্জেন্টিনা

১৯৮৬ বিশ্বকাপে ২-১ গোলে জয় লাভ করে আর্জেন্টিনা © সংগৃহীত

আর্জেন্টিনা ফুটবল লিজেন্ড ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন। বুধবার রাতে নিজের বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তার বয়স হয়েছিল ৬০ বছর।

ম্যারাডোনা চারটি ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। যার মধ্যে ছিল ১৯৮৬ বিশ্বকাপ, যেখানে তিনি আর্জেন্টিনা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন এবং দলকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে স্বর্ণগোলক জিতেন তিনি। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ২-১ গোলে জয় লাভ করে।

আর্জেন্টিনার পক্ষে উভয় গোলই করেন ম্যারাডোনা। দুইটি গোলই ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে আছে দুইটি ভিন্ন কারণে। ৩৪ বছর আগে হাত দিয়ে করা ওই গোলটি নিয়ে নানা আলোচনা থাকলেও আক্ষেপ ছিল না আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার।

গত ৩০ অক্টোবর নিজের ৬০ তম জন্মদিন পালন করেছিলেন ফুটবল ঈশ্বর ম্যারাডোনা। আর্জেন্টিনাকে অনেকটা একক প্রচেষ্টায় ৮৬’র বিশ্বকাপ এনে দেওয়া এই কিংবদন্তির জন্য বিশেষ সংখ্যা বের করেছিল ফ্রেঞ্চ ফুটবল।

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে দলের দুটি গোলই করেছিলেন ম্যারাডোনা। এর মাঝে প্রথম গোলটিই ইতিহাস বিখ্যাত। যে গোলটি তিনি গোলরক্ষক পিটার শিলটনকে বোকা বানিয়ে বাম হাত দিয়ে সবার চোখের আড়ালে করেছিলেন।

নিজের ৬০ তম জন্মদিনের আগে ফ্রেঞ্চ ফুটবল ম্যারাডোনার কাছে প্রশ্ন রেখেছিল, ‘৬০তম জন্মদিনে কোন উপহার চান?’ এমন প্রশ্নের জবাবে ইংলিশদের সেই পুরনো দুঃখ ফের জাগিয়ে দিয়ে ম্যারাডোনা বলেন, ‘ইংল্যান্ডের জালে আরেকটি গোল করার স্বপ্ন দেখি। এবার ডান হাত দিয়ে।’

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ম্যারাডোনার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছে, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও সভাপতি ক্লদিও তাপিয়া আমাদের কিংবদন্তি ডিয়েগো আরমান্দো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। আপনি সব সময় আমাদের হৃদয়ে থাকবেন।’

নর্থ সাউথ সোসাইটির ইজিএম অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৪ দিন পর ঢাবি ছাত্রের বড় ভাইয়ের লাশ উদ্ধার— বউকে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9