‘১০০ মাইল বেগে বল করতে আমাকে ড্রাগ নিতে বলেছিলো’

২৫ নভেম্বর ২০২০, ১১:০৬ AM
শোয়েব আখতার

শোয়েব আখতার © সংগৃহীত

ক্যারিয়ারের শুরুতেই পাকিস্তানের গতি তারকা শোয়েব আখতারকে বলা হয়েছিল গতিতে বোলিং করার জন্য ড্রাগ নিতে। তবে সে ধ্বংসের পথে হাঁটেননি শোয়েব। সবসময়ই ড্রাগকে ‘না’ বলেছেন তিনি। সোমবার পাকিস্তানের মাদকবিরোধী বাহিনীর (এএনএফ) বার্ষিক মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটিই জানিয়েছেন শোয়েব নিজেই।

শোয়েব বলেন, ‘আমি যখন ক্রিকেট খেলা শুরু করি, তখন আমাকে বলা হয়েছিল যে আমি বেশি গতিতে বোলিং করতে পারি না এবং ঘণ্টায় ১০০ কিলোমিটার (আসলে ১০০ মাইল হবে) গতি তুলতে হলে আমাকে ড্রাগ নিতে হবে। কিন্তু আমি সবসময়ই সেটা প্রত্যাখ্যান করে এসেছি।’

খেলোয়াড়দের সুস্থ থাকার বিভিন্ন উপায় নিয়ে কথা বলেন এই সাবেক ক্রিকেটার। প্রসঙ্গক্রমে পাকিস্তানের ৬৮ বছর বয়সী প্রধানমন্ত্রী ও সাবেক ক্রিকেটার ইমরান খানের এখনো ফিট থাকার উদাহরণও দেন শোয়েব।

মাদক ছাড়াই স্পিডোমিটারে ঘণ্টায় ১০০ মাইল গতি তুলেছেন শোয়েব আখতার। ২০০২ সালের ২৭ এপ্রিলে ঘণ্টায় ১০০ মাইল গতি তুলে (১০০.০৪ মাইল) প্রথমবার বিশ্বের দ্রুততম বলের রেকর্ডটা শোয়েব নিজের করে নিয়েছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে লাহোরে ক্রেইগ ম্যাকমিলানকে ওই গতিতে বলটা করেন শোয়েব। শোয়েবের আগে ক্রিকেটে দ্রুততম বলের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ান কিংবদন্তি জেফ টমসনের (১৯৭৫ সালে ৯৯.৮ মাইল)।

নিজের রেকর্ডটা পরের বছরই আবার ভেঙে দেন শোয়েব। ২০০৩ বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ ছিল সেটি। দক্ষিণ আফ্রিকার নিউল্যান্ডসে সেদিন নিজের করা দ্বিতীয় ওভারের শেষ বলে শোয়েব গতি তোলেন ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার। মাইলের হিসেবে ঘণ্টায় ১০০.২ মাইল! এখন পর্যন্ত ক্রিকেটে এই গতি ছাড়িয়ে যেতে পারেনি কেউ।

দেশে প্রথম প্রশাসনিক উচ্চ পদে কোনো মসজিদের ইমাম
  • ২৩ মে ২০২৬
এবার দানবাক্স নিয়ে আলোচনায় ‘ভাইরাল সিদ্দিক’
  • ২৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক থেকে পদত্যাগ করছেন তু…
  • ২৩ মে ২০২৬
নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষো…
  • ২২ মে ২০২৬
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নামে মামলা
  • ২২ মে ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এমবিএ প্রোগ্রাম: দক্ষতা, দৃষ্টিভ…
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081