দুপুরে বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি শুরু, মুখোমুখি সাকিব-তামিম

২৪ নভেম্বর ২০২০, ০৯:৫৬ AM
মাঠে সাকিব ও তামিম

মাঠে সাকিব ও তামিম © ফাইল ফটো

বঙ্গবন্ধু টি-২০ কাপের পর্দা উঠছে আজ মঙ্গলবার। মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথম দিন মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে।আজ প্রথম ম্যাচটি দুপুর দেড়টায় শুরু হবে এবং দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায় একই ভ্যেনুতে শুরু হবে। টুর্নামেন্টের ২৪টি ম্যাচ একই ভেন্যুতে হবে। দেশের নতুন ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ-২০২০ শেষ হবে আগামী ১৮ ডিসেম্বর। লিগ পর্বের ২০ ম্যাচের পর শীর্ষ দলগুলোর মধ্যে চতুর্থ ও তৃতীয় দল একে অপরের মুখোমুখি হবে। এ ম্যাচে বিজয়ী দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচের খেলবে। লিগ পর্বে শীর্ষ দুটি দল কোয়ালিফাই বাছাইপর্বে একে অপরে মুখোমুখি হবে। এ ম্যাচে বিজয়ী সরাসরি ফাইনালে চলে যাবে।

অন্যদিকে, ম্যাচে হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফাই বিজয়ীদের মুখোমুখি হবে। এ ম্যাচে বিজয়ী ফাইনাল খেলতে পারবে।

আজ বাইশগজে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বঙ্গবন্ধু টি-২০ কাপের প্রথম দিনে দ্বিতীয় ম্যাচে সাকিবের জেমকন খুলনা মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশালের।  

সাকিব খুলনার অধিনায়ক নন। অনেক দিন পর ক্রিকেটে ফিরছেন। তাই কেবলমাত্র খেলার দিকেই ফোকাস করতে চান। সে কারণেই হয়তো জেমকন খুলনা নেতৃত্বের ভার দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের কাঁধে।

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ক্রিকেটের বাইরের খবরে বার বার শিরোপা হয়েছেন সাকিব আল হাসান। মাঠের লড়াই নামার আগেই ‘অন্য লড়াই’ করতে হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। 

ক্রিকেটে ফেরার ম্যাচে সাকিব মুখোমুখি হচ্ছে বন্ধু তামিম ইকবালের। অনেক দিন পর সাকিবকে ময়দানি লড়াইয়ে দেখতে পাওয়াটা যেন তামিমের কাছে বিশেষ কিছু। ফরচুন বরিশাল ক্যাপ্টেন মনে করেন মাঠে ফিরে সাকিব নিজেকে আরও উঁচুতে নিয়ে যাবেন। তামিমের দাবি, এই দিনটি সাকিবের কাছে অনেক ‘বড় দিন’ আর দেশের ক্রিকেটে ‘গুরুত্বপূর্ণ দিন’।

তামিম বলেন, ‘আমি নিশ্চিত, ওর জন্য এটি অনেক বড় দিন। এক বছর পর মাঠে ফিরছে। ওর জন্য বড় দিন, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ, ওর মাপের ক্রিকেটার ফিরে এসেছে। আমি নিশ্চিত ওর ভক্তরা ওকে দেখার জন্য মুখিয়ে থাকবে।’

‘যেহেতু আমার জন্য এটা একটা খেলা, আমি চেষ্টা করব যেন যত কম প্রভাব ও ফেলতে পারে। তবে দিন শেষে আমি খুশি যে ও ফিরছে। আমি নিশ্চিত, ও কালকে (আজ) থেকে আরও ভালোভাবে এগিয়ে যাবে।’

বেক্সিমকো ঢাকার স্কোয়াড: 

মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলী, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ ও রবিউল ইসলাম রবি। 

মিনিস্টার গ্রুপ রাজশাহীর স্কোয়াড: 

মোহাম্মদ সাইফুদ্দিন, এসকে মাহাদী হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, ইবাদত হোসোন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকের আলী অনিক, রকিবুল হাসান (এসএনআর), মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।

 

ট্যাগ: ক্রিকেট
নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে শাহরিয়া…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর জব ফেয়ারে চাকরির সুযোগ পেলেন ৭০০ শিক্ষার্থী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9