র‍্যাঙ্কিংয়ে উন্নতি আর্জেন্টিনার, আগের অবস্থানে ব্রাজিল

২৩ অক্টোবর ২০২০, ০৯:২১ AM

© ফাইল ফটো

টানা দুই জয় দিয়ে কাতার বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করা ব্রাজিলের র‍্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হয়নি। আগের মতোই তিন নম্বরে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এক ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা।

সম্প্রতি হওয়া ২০২২ বিশ্বকাপ বাছাই, উয়েফা নেশন্স লিগ এবং ২০২১ ইউরো বাছাইয়ের প্লে-অফের ম্যাচগুলির পর বৃহস্পতিবার অক্টোবরের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা।

নেশন্স লিগে ইংল্যান্ডের বিপক্ষে হারলেও আগের মতোই সবার ওপরে আছে বেলজিয়াম। পরিবর্তন নেই পরের চারটি স্থানেও। দুই নম্বরে আছে ফ্রান্স। ব্রাজিলের পেছনে থেকে চারে ইংল্যান্ড ও পাঁচে পর্তুগাল।

র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ছয়ে উঠেছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। একুয়েডর ও বলিভিয়াকে হারানো আর্জেন্টিনা আছে আটে। এক ধাপ করে পিছিয়েছে উরুগুয়ে (সাত) ও ক্রোয়েশিয়া (নবম)। দশম স্থান ধরে রেখেছে কলোম্বিয়া।

বিশ্ব ফুটবলের পরাশক্তিগুলোর একটি জার্মানি আগের মতো চতুর্দশ স্থানে আছে। তিন ধাপ এগিয়ে তাদের ঠিক ওপরে আছে ডেনমার্ক। দুই ধাপ পিছিয়েছে নেদারল্যান্ডস, আছে পঞ্চদশ স্থানে।

দীর্ঘদিন ধরে মাঠের ফুটবলের বাইরে থাকা বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, ১৮৭তম স্থানে আছে তারা।

ঈদ ফিরতি ট্রেনযাত্রা: আজ মিলবে ২ জুনের অগ্রিম টিকিট
  • ২৩ মে ২০২৬
জকসুর আবেদনে ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজ পেল জবি
  • ২৩ মে ২০২৬
দেশে প্রথম প্রশাসনিক উচ্চ পদে কোনো মসজিদের ইমাম
  • ২৩ মে ২০২৬
এবার দানবাক্স নিয়ে আলোচনায় ‘ভাইরাল সিদ্দিক’
  • ২৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক থেকে পদত্যাগ করছেন তু…
  • ২৩ মে ২০২৬
নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষো…
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081