ফুটবলপ্রেমীদের বিক্ষোভ টিএসসিতে: সালাহউদ্দিনকে বয়কটের দাবি

০১ অক্টোবর ২০২০, ০৯:৪৪ AM
কাজী সালাউদ্দিনকে বয়কটের দাবি তরুণ প্রজন্মের

কাজী সালাউদ্দিনকে বয়কটের দাবি তরুণ প্রজন্মের © সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনকে বয়কটের দাবি উঠেছে। এ দাবিতে আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন ফুটবল প্রেমী তরুণ প্রজন্মের ব্যানারের ফুটবলভক্তরা।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বয়কট সালাউদ্দিন’ নামে সামাজিক আন্দোলন গড়ে তোলেন তারা। আন্দোলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় কর্মসূচী পালন করবেন তারা। 

নিজেদের আন্দোলনের বিষয়ে তরুণ প্রজন্মের ফুটবলভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, দেশের ফুটবলকে স্বার্থান্বেষী মহলের হাত থেকে রক্ষার্থে অযোগ্য প্যানেলকে বয়কট করার দাবিতে আমরা বাংলাদেশ ফুটবল প্রেমী তরুণ প্রজন্মের ব্যনারে সমাবেশ, শান্তিপূর্ণ মিছিল ও অবস্থান কর্মসূচীর আয়োজন করেছি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে তা শুরু হবে।

আন্দোলনকারীরা দাবি, আমাদের মূল এজেন্ডা দেশের ফুটবলের উন্নয়ন। তারা বলেন, ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য তৈরি থাকুন। অবশ্যই আপনারা একদিন বাংলাদেশ ফুটবল এর জন্যে কষ্ট করে শেষ যুদ্ধটা করতে আমাদের সাহয্য করুন। আপনার সঙ্গে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, দেশের পতাকা নিতে ভুলবেন না। এছাড়া নিজেদের টাইমলাইনে এবং বিভিন্ন পেইজে শেয়ার করতে ভুলবেন না।

কর্মসূচীতে ফুটবলপ্রেমীদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে আন্দোলনকারীরা বলেন, আমাদের সকলের এই যৌক্তিক দাবিকে বাস্তবায়নের লক্ষ্যে দলমত নির্বিশেষে ঢাকাবাসী সহ সকল জেলার ফুটবলপ্রেমী সচেতন যুবসমাজ ও সকল ছাত্র ভাইদেরকে যোগদান করে কর্মসূচী সফল করার জন্য অনুরোধ করছি।

দুপুরের মধ্যে যে ৯ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ২৩ মে ২০২৬
ঈদ ফিরতি ট্রেনযাত্রা: আজ মিলবে ২ জুনের অগ্রিম টিকিট
  • ২৩ মে ২০২৬
জকসুর আবেদনে ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজ পেল জবি
  • ২৩ মে ২০২৬
দেশে প্রথম প্রশাসনিক উচ্চ পদে কোনো মসজিদের ইমাম
  • ২৩ মে ২০২৬
এবার দানবাক্স নিয়ে আলোচনায় ‘ভাইরাল সিদ্দিক’
  • ২৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক থেকে পদত্যাগ করছেন তু…
  • ২৩ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081