ধোনির পর এবার অবসরের ঘোষণা রায়নার

১৫ আগস্ট ২০২০, ১০:৩৯ PM
ধোনি ও রায়না

ধোনি ও রায়না © সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর নেওয়ার খবর সবেমাত্র ঘোষণা হয়েছে। তারপরেই এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানালেন সুরেশ রায়না। শনিবার রাতে ধোনির মতো তিনিও ইনস্টাগ্রামে নিজের অবসর ঘোষণার সিদ্ধান্ত জানান।

সেখানে তিনি লিখেন, ‘মাহি, আপনার সঙ্গে খেলতে পারাটা হয়তো খুব বেশি কিছু নয়, তবে আমার জন্য খুবই ভালোবাসার একটি বিষয় ছিল। আমার হৃদয় পুরো আপনার প্রতি ভালোবাসায়। আপনার সঙ্গেই আমি নিজেকে যুক্ত করে নিতে চাই এবং যুক্ত হতে চাই এই অভিযাত্রায় (অবসর ঘোষণায়)। ধন্যবাদ ইন্ডিয়া, জয় হিন্দ।’

দেখুন: ক্রিকেট থেকে অবসর ঘোষণা ধোনির

২০০৫ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক সুরেশ রায়নার। ক্যারিয়ারে পুরোপুরি ওয়ানডে এবং টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। শতাধিক ওয়ানডে খেলার পর ২০১০ সালের জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষেই টেস্ট অভিষেক ঘটে রায়নার।

ক্যারিয়ারে খেলেছেন মাত্র ১৮টি ওয়ানডে। ২৬.৪৮ গড়ে রান করেছেন কেবল ৭৬৮। সেঞ্চুরি ১টি, হাফ সেঞ্চুরি ৭টি। ওয়ানডে খেলেছেন ২২৬টি। ৩৫.৩১ গড়ে রান করেছেন ৫৬১৫। সেঞ্চুরি ৫টি এবং হাফ সেঞ্চুরি ৩৬টি। সর্বোচ্চ স্কোর ১১৬ রান অপরাজিত।

এবারের ফুটবল বিশ্বকাপ মাতাবেন যেসব উঠতি তারকা
  • ২৩ মে ২০২৬
সকালেই একসঙ্গে প্রাণ হারালেন ৩ জন
  • ২৩ মে ২০২৬
সীমান্তে ড্রোন, হাই রেজলিউশন ক্যামেরা দিয়ে নজরদারি করবে ভারত
  • ২৩ মে ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন পাবেন কবে, কী বলছে…
  • ২৩ মে ২০২৬
এবার নারায়ণগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে…
  • ২৩ মে ২০২৬
নেইমারের ‘অভিশাপ’, চোটে পড়ে ব্যর্থ টানা ৩ বিশ্বকাপ
  • ২৩ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081