বিশ্বকাপের টিকিট নিশ্চিত বাংলাদেশের মেয়েদের

০৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৭ PM

আইরিশদের হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের ডান্ডিতে আইরিশদের বিপক্ষে ৪ উইকেটে জিতে বাংলাদেশ। সানজিদা ইসলামের ব্যাটিং নৈপুণ্যে আয়ারল্যান্ডকে হারিয়ে বাছাইপর্বের ফাইনালে পৌঁছেছে সালমা খাতুনের দল।

এরপর আগামী ৭ সেপ্টেম্বর হবে বাছাইপর্বের ফাইনাল। ফাইনালে ওঠা দুই দল খেলবে আগামী বছরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে।

টস জিতে ব্যাটিংয়ে নামা আইরিশদের শুরু থেকেই চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। ইমার রিচার্ডসনের ১৭ বলে ২৫ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৮৫ রান করে আয়ারল্যান্ড। পরে ৮৬ রানের লক্ষ্যে ব্যাট করে ৪ উইকেট হাতে রেখে জয় ছিনিয়ে আনে দুর্বার নারী ক্রিকেটাররা।

রিতু মনির সঙ্গে ৩৮ রানের জুটিতে দলকে জয়ের পথে রাখেন সানজিদা। ১৫ রান করে রান আউট হন রিতু মনি। অপরাজিত ৩২ রানের ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সানজিদা। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান আসে মুরশিদার ব্যাট থেকে।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড: ২০ ওভারে ৮৫/১০ (ম্যারি ১, লুইস ৫, কিম ২, লরা ২৫, অরলা ১০, পাল ৫, ইমার ২৫; জাহানারা ৪-০-২১-১, নাহিদা ৪-০-১৭-১, সালমা ৪-০-১০-১, রিতু ৪-০-১৯-১, ফাহিমা ৪-০-১৮-৩)।

বাংলাদেশ: ১৮.৩ ওভারে ৮৬/৬ ( মুরশিদা ১৩, আয়েশা ৭, নিগার ১, সানজিদা ৩২*, ফারজানা ২, রিতু ১৫, ফাহিমা ০, জাহানারা ৬*; কিম ১/১৩, সোফি ১/৯, অরলা ২/১১)।

বাজেট গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: প…
  • ১১ জুন ২০২৬
সরকারি-বেসরকারি চাকরিজীবীর সমন্বয়ে প্রতি উপজেলায় ‘এমপ্লয়মেন…
  • ১১ জুন ২০২৬
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ছে
  • ১১ জুন ২০২৬
নতুন অর্থবছরে স্কুল ড্রেস পাবে যেসব এলাকার শিক্ষার্থীরা
  • ১১ জুন ২০২৬
‘গণবিরোধী-লুটপাটের বাজেট’: প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
  • ১১ জুন ২০২৬
বাজেট উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত: এনসিপি
  • ১১ জুন ২০২৬
×