২০২৮ সাল থেকে অলিম্পিকে ক্রিকেট!

১৩ আগস্ট ২০১৯, ১১:২৬ AM

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ- অলিম্পিক গেমস। ক্রীড়াক্ষেত্রে সারা বিশ্বকে সম্প্রীতির বন্ধনে বেঁধে রাখার এক অনন্য পন্থা। সারা বিশ্ব থেকে কয়েক ডজন ডিসিপ্লিনে কয়েক হাজার বাছাইকৃত অ্যাথলেট নিয়ে চার বছর পরপর অনুষ্ঠিত হয় অলিম্পিক গেমস। অথচ, বৈশ্বিক এই ক্রীড়া আয়োজনে নেই ক্রিকেট। বছরের পর বছর চেষ্টা করেও অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করা যায়নি।

কেউ বলে আইসিসির কারণেই অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভূক্ত নয়, কেউ বলে অলিম্পিক কমিটিই চায় না সময়সাপেক্ষ এই খেলাটিকে অন্তর্ভূক্ত করতে। কিন্তু টি-টোয়েন্টির এই যুগে ক্রিকেটের সময়টাও অনেক কমে এসেছে। সে কারণেই বেশ কয়েক বছর ধরে জোরালো দাবি উঠছে, অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করার।

শেষ পর্যন্ত সেই দাবিটা সম্ভবত বাস্তবায়ন হতে যাচ্ছে। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসেই অন্তর্ভূক্ত হতে পারে ক্রিকেট। আইসিসিই তেমনটা আশা করছে। এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সভাপতি মাইক গ্যাটিং জানিয়েছেন এ তথ্য।

আইসিসির নতুন প্রধান নির্বাহী মানু সাওনির সঙ্গে সাক্ষাৎ করে এসে এ ঘোষণা দেন। তিনি নিজেই (মাইক গ্যাটিং) জানিয়েছেন, আইসিসি প্রধান নির্বাহী’ই তাকে জানিয়েছেন এ তথ্য। এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিকে মানু সাওনিই নিশ্চিত করেছেন, আইসিসি ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করার ক্ষেত্রে অনেক দুর এগিয়ে গেছে।

মাইক গ্যাটিং বলেন, ‘আমরা আইসিসি প্রধান নির্বাহী মানু সাওনির সঙ্গে কথা বলেছি। তিনি খুবই আশাবাদী যে, আমরা আগামী ২০২৮ অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করতে পারবো। এ নিয়েই তারা এখন কাজ করে যাচ্ছেন। এটা সম্ভব হলে, বিশ্বব্যাপি ক্রিকেটের জন্য তা হবে অনেক বড় এক অর্জন এবং ক্রিকেটকে ছড়িয়ে দেয়ার অনেক বড় এক মাধ্যম এবং এটা হবে দুর্দান্ত একটি বিষয়।’

অলিম্পিকে কিভাবে মাত্র দুই সপ্তাহের মধ্যে একটি আসর সম্পন্ন করবে আইসিসি? এমন প্রশ্ন উত্থাপন কলে মানু সাওনি জানিয়ে দেন, বিষয়টা খুব বেশি কঠিন হবে না। অলিম্পিক গেমস আয়োজন করতে দুই সপ্তাহের মত সময় লাগে। প্রতি চার বছর পরপর আয়োজিত এই গেমসে ক্রিকেটের আসরটাকেও সম্পন্ন করে নেয়া সম্ভব।

তিনি বলেন, ‘দুই সপ্তাহ। খুবই ভালো সময় এবং এটা যথেষ্ট। আমরা সেভাবেই সূচি তৈরি করবো। প্রথমবার করে ফেলতে পারলে প্রতি চার বছর পরপর এমন আয়োজন করা অসম্ভব কিছু হবে না। অলিম্পিক কমিটি একবার খেলাটাকে গ্রহণ করে নিক! এরপর আমরা এই দুই সপ্তাহের মধ্যেই আসরটা শেষ করার সব ব্যবস্থা করবো।’

শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলতে দিচ্ছে না সরকার: জামায়াত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে ‘সবাই ক্ষমা কইরেন’ স্ট্যাটাসের পর মিলল যুবকের মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষ্য-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় থানার কাছে যুবককে গুলি করে হত্যা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9