নিষিদ্ধ হলেন মেসি

০৩ আগস্ট ২০১৯, ০১:২৬ PM

© সংগৃহীত

কোপা আমেরিকায় করা মন্তব্যের জেরে নিষিদ্ধ হলেন লিওনেল মেসি। দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন (কনমেবল) আন্তর্জাতিক ফুটবল থেকে আগামী তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে মেসিকে। সেই সঙ্গে তাকে জরিমানাও গুনতে হবে ৫০ হাজার ডলার। তবে তিনি চাইলে আগামী সাত দিনের মধ্যে কনমেবলের এ শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন।

এবারের কোপা আমেরিকার শিরোপা জয়ের জন্য ক্ষুধার্ত ছিলেন লিওনেল মেসি। যেকোনো অর্থে চেয়েছিলেন দক্ষিণ আমেরিকান শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরতে। কিন্তু তা পারেননি। বিদায় নিয়েছেন সেমিফাইনাল থেকে আর টুর্নামেন্ট শেষ করেছেন তৃতীয় হয়ে।

তবে শিরোপা জয়ের আনন্দে ভাসতে না পারলেও, টুর্নামেন্টের মাঝে বিষ্ফোরক কিছু মন্তব্য করে সমালোচিত হয়েছেন মেসি। বিশেষ করে সেমিফাইনাল ম্যাচে হারের পর নিজেকে ধরে রাখতে পারেননি মেসি। এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে লাল কার্ড দেখার পর পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠে।

সেদিন করিন্থিয়াস এরেনায় চিলির বিপক্ষে ম্যাচের ৩৭ মিনিটের মাথায় পাওলো দিবালার বাড়ানো বল দখলে চিলির ডিফেন্ডার গ্যারি মেডেলের সঙ্গে সংঘর্ষ বাঁধে মেসির। মেডেল বারবার ধাক্কা মারতে থাকলেও মেসি ছিলেন নির্লিপ্ত।

তবু মেডেলকে ফাউল করতে উৎসাহিত করার অপরাধে এবং মাথা দিয়ে আঘাত করার ইঙ্গিত করায় মেডেলের সঙ্গে মেসিকেও লাল কার্ড দেখান রেফারি।

ওই ম্যাচে আর্জেন্টিনা জিতে। তবে সেদিন ক্ষোভ প্রকাশ করতে গিয়ে পদক নিতে পুরস্কার বিতরণী মঞ্চেই উঠেননি আর্জেন্টাইন অধিনায়ক।

এরপর সরাসরি দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনের (কনমেবল) দিকে আঙুল তুলেন ফুটবলের এ কিংবদন্তী, টুর্নামেন্টে এখন যাই করা হচ্ছে, তা মূলত ব্রাজিলকে শিরোপা জেতানোর জন্যই। একজন পেশাদার ফুটবলার হিসেবে এমন মন্তব্য করা মোটেও ভালো চোখে দেখেনি কনমেবল।

তবে পাঁচবারের ‘ব্যালন ডি'অর’ জয়ী খেলোয়াড়ের ওপর এতটা কঠোর হয়নি কনমেবল। প্রাথমিকভাবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ডের জন্য এক ম্যাচ নিষিদ্ধ এবং ১৫০০ ডলার জরিমানা করা হয়েছিল মেসিকে। আর এবার পূর্ণাঙ্গ তদন্তের পর আন্তর্জাতিক ফুটবল থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ এবং সঙ্গে ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ লাখ টাকা) জরিমানা করা হয়েছে।

এ শাস্তির কারণে আগামী সেপ্টেম্বরে চিলি ও মেক্সিকোর বিপক্ষে অক্টোবরে জার্মানির বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে খেলতে পারবেন না মেসি। আর পুনরায় আর্জেন্টিনার জার্সি গায়ে চাপাতে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে মেসির।

যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদের আলোয় ঈদের গল্প: তরুণদের চোখে উৎসবের আনন্দ
  • ১৮ মার্চ ২০২৬
নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার
  • ১৮ মার্চ ২০২৬
তারুণ্যের চোখে ঈদ: ভালোবাসা, সম্প্রীতি ও মিলনের বহুরঙা অনুভ…
  • ১৮ মার্চ ২০২৬
‘চাকরির বয়স ৪০ বছর, এই প্রথম কোনো শিক্ষার্থীর হাতে আমাকে মা…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence