ইংল্যান্ডের জয়ের পর আইসিসির সমালোচনায় তসলিমা নাসরিন

১৫ জুলাই ২০১৯, ১২:৫৫ PM

ক্রিকেট বিশ্বকাপের নাটকীয় সুপার ওভারে ইংল্যান্ড জিতে যাওয়ার পর এ নিয়মের কড়া সমালোচনা করেছেন লেখিকা তসলিমা নাসরিন। তবে ফাইনাল খেলা চমৎকার হয়েছে বলে প্রশংসাও করেছেন তিনি।

আজ সোমবার ফেসবুকে দেওয়ার এক স্ট্যাটাসে তিনি বলেছেন, ‘আইসিসির এ একটা ফালতু নিয়ম। খেলায় টাই হলে, ৬ বলের খেলা, তাতেও টাই হলে, যারা বেশি চার মেরেছে, তারা জিতবে। যারা বেশি চার মেরেছে তারা জিতবে, এমন শিশুতোষ সমাধান পাড়ার মাঠের শিশুরাও দেয় না। কেন, ৬ বলের খেলাতেও টাই হলে, আবার ৬ বলের খেলা খেলতে বলো।’

তিনি বলেন, ‘কাল, সত্যি কথা বলতে, ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ফাইনালে ইংল্যান্ড আর নিউজিল্যান্ড দুই দলই জিতেছে। এমন চমৎকার ফাইনাল আমি এই প্রথম দেখলাম। এ অনেকটা অরোরা বরেলিস দেখার মতো, ওয়ান্স ইন এ লাইফটাইম অভিজ্ঞতা।’

বাজেটের প্রস্তাবিত অর্থবিলে রাষ্ট্রপতির স্বাক্ষর
  • ১১ জুন ২০২৬
মেট্রোরেলে চড়তে ভ্যাট দিতে হবে না আরও কত বছর, জানালেন অর্থম…
  • ১১ জুন ২০২৬
‘আ. লীগ-ছাত্রলীগ গোপন বৈঠক করছে’ শুনে স্পটে গিয়ে মার খেলেন…
  • ১১ জুন ২০২৬
৪ বিভাগে ইঞ্জিনিয়ারিং কলেজ করছে সরকার
  • ১১ জুন ২০২৬
নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস: অর্থমন্ত্রী
  • ১১ জুন ২০২৬
কিডনি রোগীদের ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে শুল্ককর অব্যাহতির…
  • ১১ জুন ২০২৬
×