ছবিতে মোস্তাফিজ-শিমুর বিয়ে, কনে দেখতে ভক্তদের ভীড়

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে সারা বিশ্বের নজর কেড়েছিল মুস্তাফিজুর রহমান। ক্রিকেট বিশ্ব দেখেছে মুস্তাফিজের বোলিং তান্ডব। ক্যারিয়ারে ইনজুরিও ভোগাইছে। সর্বশেষ ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। সেরা ৫ উইকেট সংগ্রহকারীর তালিকায় আছে মুস্তাফিজ। তবে সব কিছু ছাপিয়ে মুস্তাফিজ শুরু করেছেন নিজের বিয়ের ইনিংস। গত ২২ মার্চ ঘরোয়া পরিবেশে বিয়ে করছিলেন মুস্তাফিজ ও কনে ঢাবির মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সামিয়া পারভীন শিমুকে।

আজ শনিবার সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার তেঁতুলিয়ায় গ্রামের বাসায় অনুষ্ঠিত হয় বউ ভাতের অনুষ্ঠান। মোস্তাফিজের বাড়িতে সাজানো হয়েছে রাজকীয় সাজে, আলোক ঝলমলে সাজানো হয়েছে বাড়ির গেট থেকে বাসা পর্যন্ত। বাড়ির সামনে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন বড় তোরণ। সেখান থেকে বাড়ির দরজা পর্যন্ত ঝকমক করছে বিদ্যুতের আলোয়। বর-কনের আসন সাজানো হয়েছে ফুল আর রঙিন আলোর সংমিশ্রণে। বিয়ে বাড়ির নান্দনিকতা দেখে মুগ্ধ হচ্ছে আমন্ত্রিত অতিথিরা।

বউভাত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিল প্রায় দুই হাজারের বেশি। সাতক্ষীরার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয় স্বজন, কনে পক্ষের আত্নীয় ও মুস্তাফিজের বন্ধু–বান্ধব ও স্থানীয় পাড়া প্রতিবেশী। এছাড়াও সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাংসদ আ ফ ম রুহুল হক এসেছিলেন অনুষ্ঠানে।

বাংলাদেশ দলের কোন খেলোয়াড় ছিলেন না এ অনুষ্ঠানে। তাঁদের নিয়ে ঢাকায় আরেকটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা আছে মুস্তাফিজের। অনুষ্ঠান উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ তৈরী হয়েছে। মুস্তাফিজের বিয়ে বলে কথা। তবে আমন্ত্রিত অতিথি ছাড়াও উপস্থিত ছিল আরও অনেকে। এক নজর কনে শিমুকে দেখার জন্য ভীড় জমাচ্ছে মানুষজন।

আজ সকাল থেকে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০১ এপ্রিল ২০২৬
৫২ বছর পর বিশ্বকাপে ফিরল কঙ্গো
  • ০১ এপ্রিল ২০২৬
স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীদের দেওয়া হলো পচা কলা
  • ০১ এপ্রিল ২০২৬
৫ সিনিয়র সহকারী সচিব বদলি
  • ০১ এপ্রিল ২০২৬
জাম্বিয়াকে গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা
  • ০১ এপ্রিল ২০২৬
৪৮ দলের বিশ্বকাপেও ঠাঁই হলো না ইতালির
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence