সংসদীয় বিশ্বকাপে রানার্স আপ বাংলাদেশ

১৩ জুলাই ২০১৯, ০২:৪০ PM

© সংগৃহীত

অপরাজিত দল হিসেবে আন্তঃসংসদীয় (ইন্টার পার্লামেন্টারি) বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপা জেতা হলো না বাংলাদেশের সংসদ সদস্যদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের সাংসদদের কাছে হেরে যায় তারা। ৯ উইকেটে হেরে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারল না নাঈমুর রহমান দুর্জয়ের দল।

শুক্রবার ইংল্যান্ডের ব্যাকেনহ্যাম কাউন্টি গ্রাউন্ডে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ। এরপর পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচে খেলতে নেমে প্রথমে ব্যাট করে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১০৪ রান সংগ্রহ করতে পারে।

জবাবে পাকিস্তান সংসদীয় ক্রিকেট দল ৮ ওভারেই সে লক্ষ্য ছুঁয়ে ফেলে। ফাইনালে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারলেও, গ্রুপ পর্বে এই পাকিস্তানকেই ১২ রানে পরাজিত করেছিল বাংলাদেশ।

প্রসঙ্গত টুর্নামেন্টের পর্দা নামলেও এখনই লন্ডন ছাড়ছেন না আসরে অংশ নেয়া দলগুলোর সংসদ সদস্যরা। কেননা আগামী ১৪ জুলাই তারা সকলে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বিশ্বকাপের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচটি লর্ডসে বসে উপভোগ করবেন।

চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়ের প্রস…
  • ১১ জুন ২০২৬
মাধ্যমিকে নির্মাণ হচ্ছে ৪ হাজার অ্যাকাডেমিক ভবন
  • ১১ জুন ২০২৬
বাজেট গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: প…
  • ১১ জুন ২০২৬
সরকারি-বেসরকারি চাকরিজীবীর সমন্বয়ে প্রতি উপজেলায় ‘এমপ্লয়মেন…
  • ১১ জুন ২০২৬
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ছে
  • ১১ জুন ২০২৬
নতুন অর্থবছরে স্কুল ড্রেস পাবে যেসব এলাকার শিক্ষার্থীরা
  • ১১ জুন ২০২৬
×