মোস্তাফিজের বৌভাত আজ, এলাহি কাণ্ডকারখানা

১৩ জুলাই ২০১৯, ১০:৫৯ AM

© ফাইল ফটো

বিশ্বকাপে ক্রিকেটে বাংলাদেশ প্রত্যাশামত সাফল্য না পেলেও স্বমহিমায় উজ্জ্বল ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ২০ উইকেট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। স্বভাবতই তার প্রাপ্তিকে খাটো করে দেখার উপায় নেই।

ফিজের সেই সাফল্যে বাড়তি মাত্রা যোগ হচ্ছে আজ শনিবার। তার বৌভাত আজ। গত ২২ মার্চ মামাতো বোন সামিয়া পারভীন শিমুকে বিয়ে করেন মোস্তাফিজ। তখনই জানিয়েছিলেন,  বৌভাতের অনুষ্ঠান আয়োজন করবেন বিশ্বকাপের পর। কারণ, সেই সময় ক্রিকেট নিয়ে তার ব্যস্ততা ছিল চরম। অন্যকিছু নিয়ে ভাবার ফুরসত ছিল না।

কথামতো, আজ বৌভাত অনুষ্ঠান হচ্ছে মোস্তাফিজ-সামিয়ার। নববধূর আগমন উপলক্ষে বরের বাড়ি সেজেছে রাজকীয় সাজে, আলোক ঝলমলে শোভা পাচ্ছে নান্দনিক রূপে।

মোস্তাফিজের বড় ভাই মাহফুজুর রহমান মিঠু জানান, মোস্তাফিজের বৌভাত অনুষ্ঠান রাঙাবেন প্রায় দুই হাজার আমন্ত্রিত অতিথি। ইতিমধ্যে নিমন্ত্রণের সব কাজ শেষ হয়েছে। বাড়ির সামনে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন তোরণ।

তিনি বলেন, সেখান থেকে ঘরের দরজা পর্যন্ত ঝকমক করছে বিদ্যুতের আলো। বর-কনের আসন সাজানো হয়েছে ফুল ও রঙিন আলোর সংমিশ্রণে। গোটা বাড়ির নান্দনিকতা দেখে মুগ্ধ হতেই হবে।

দ্য ফিজের বিয়ে উপলক্ষে সাড়া পড়ে গেছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে। তার পারিবারিক সূত্রে জানা গেল, অনুষ্ঠানে এক সাবেক মন্ত্রীসহ স্থানীয় সুধীজনেরা উপস্থিত থাকবেন । তবে জাতীয় দলের সব খেলোয়াড় থাকছেন না। তাদের নিয়ে ঢাকায় আরেকটি জমকালো অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা আছে তার।

সামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মনোবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তার স্বপ্নের রাণি ২০১৮ সালে দেবহাটার সখিপুর খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ থেকে এ প্লাস পেয়ে এইচএসসি পাস করেন। এর আগে ২০১৬ সালে নলতা হাইস্কুল থেকে তিনি গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেন এসএসসি।

ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজিবিতে সিপাহী নিয়োগ, এইচএসসি পাশ করলেই করা যাবে আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলতে দিচ্ছে না সরকার: জামায়াত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে ‘সবাই ক্ষমা কইরেন’ স্ট্যাটাসের পর মিলল যুবকের মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষ্য-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9