বাউন্সারের আঘাতে মৃত্যু ক্রিকেটার জাহাঙ্গীরের

১৩ জুলাই ২০১৯, ১০:০৬ AM

© সংগৃহীত

দ্রুত গতির বাউন্সার সামলাতে পারেননি ক্রিকেটার জাহাঙ্গীর। ফলে সেটি গিয়ে আঘাত লাগে মাথায়। ফলে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ভারত শাসিত কাশ্মীরে।

জম্মু-কাশ্মীর সরকারের যুব ও ক্রীড়া দফতরের এক ক্রিকেট টুর্নামেন্টে দ্রুত গতির বাউন্সারের আঘাতে তার মৃত্যু হয়েছে। জেলা স্তরের এই টুর্নামেন্টে ম্যাচ ছিল বারামুল্লা ও বুদগামের মধ্যে। বারামুল্লার হয়ে খেলছিলেন ১৭ বছরের জাহাঙ্গীর।

বাঁ-হাতি এই ওপেনিং ব্যাটসম্যান বাউন্সার হুক করতে গিয়ে মাথা গুরুতর চোট পান। তার ঘাড় ও মাথার মাঝে বল লাগে। হেলমেট পরে থাকা সত্ত্বেও এত জোড়ে বল লাগে যে, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বারামুল্লার এই ব্যাটসম্যান।

দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ম্যাচটি হচ্ছিল দক্ষিণ কাশ্মীরের অন্তনাগ জেলার নানিল গ্রামে।

দশম শ্রেণির ছাত্র জাহাঙ্গীরের বাড়ি উত্তর কাশ্মীরের গুশবার্গ গ্রামে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জম্মু-কাশ্মীরের যুব ও ক্রীড়া দফতরের ডিরেক্টর জেনারেল তথা স্পোর্টস ডক্টর সালেম-উর-রহমান জানান, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। হেলমেট পরে থাকা সত্ত্বেও হুক মারতে গিয়ে মাথায় গুরুতর চোট পায় জাহাঙ্গীর। কয়েক সেকেন্ডের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে ছেলেটি।’

এর আগে ২০১৪ সালে শেফিল্ড শিল্ডে খেলার সময় ঘাতক বাউন্সার কেড়ে নেয় অজি ওপেনার ফিল হিউজের জীবন। শন অ্যাবটের বাউন্সারে মাথায় গুরুতর চোট পেয়ে মারা যান হিউজ।

শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলতে দিচ্ছে না সরকার: জামায়াত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে ‘সবাই ক্ষমা কইরেন’ স্ট্যাটাসের পর মিলল যুবকের মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষ্য-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় থানার কাছে যুবককে গুলি করে হত্যা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9