শ্রীলঙ্কা সফরে কে হচ্ছেন টাইগার দলপতি?

১২ জুলাই ২০১৯, ১১:১০ PM

© ফাইল ফটো

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হতে না হতেই শ্রীলংকা সফরে নিয়ে বেশ আলোচনা ছিলো কয়েক দিন যাবৎ। অবশ্য এর আগে এ সফর নিয়ে ছিলো অনেক অনিচ্ছয়তাও। তবে কে হবেন এ সফরের অধিনায়ক এটা নিয়েও ব্যাপক আলোচনা ছিলো। সব আলোচনার উধ্র্বে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন এখনই অবসর নয়, বরং শ্রীলঙ্কা সফরেও টাইগারদের অধিনায়ক হিসেবে থাকছেন মাশরাফী বিন মুর্তজা।

তবে এ সফরে ব্যক্তিগত কারণে শেষ পর্যন্ত সাকিব-লিটনকে পাওয়া না গেলে, ইতোমধ্যে তাদের বিকল্পও ঠিক করে ফেলেছে বিসিবি। এদিকে টাইগারদের পরবর্তী কোচ যিনিই হোক না কেনো, তাকে অন্তত ৪ বছরের জন্য নিয়োগ দেয়ার পরামর্শ আরেক নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের।

হতাশার বিশ্বকাপকে পাশ কাটিয়ে টাইগারদের পরবর্তী অ্যাসাইনমেন্ট লঙ্কা সফর। ২৬ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে তা। বিশ্বকাপ শুরু থেকেই প্রধান আলোচনার বিষয়, আসর শেষে থাকছেন তো মাশরাফী। নিজের ম্লান পারফর্মেন্সে সে আলোচনায় পেয়েছিলো নতুন মাত্রা। তবে বিসিবির নির্বাচকরা নিশ্চিত করেছেন তিন ম্যাচ সিরিজেও দায়িত্ব থাকছে মাশরাফীর কাঁধে।

বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, মাশরাফীর তো ইনজুরির সমস্যা নেই। যেহেতু মাশরাফী দলের অধিনায়ক। আজকেও বৈঠকে মাশরাফী খেলায় থাকছে সে বিষয়ে কথা হয়েছে।

বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, মাশরাফীর ফিটনেসটা তার কাছেই। আশা করছি শ্রীলঙ্কা সফরে গিয়ে মাশরাফী সুস্থ হয়ে যাবে।

শ্রীলঙ্কা সফরে ব্যক্তিগত কারণে পাওয়া যাবে না সাকিব আর লিটনকে। আনুষ্ঠানিকভাবে না হলেও অনানুষ্ঠানিকভাবে বিসিবিকে জানিয়েছেন এ দুজন। আছে ইনজুরির সমস্যাও। তাইতো লঙ্কা সফরের বিকল্প খেলোয়াড়দের একটা তালিকাও করেছে বোর্ড। এছাড়া এ সফরকে সামনে রেখে আগামী রোববার দল ঘোষণা করার কথা ক্রিকেট বোর্ডের।

ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজিবিতে সিপাহী নিয়োগ, এইচএসসি পাশ করলেই করা যাবে আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলতে দিচ্ছে না সরকার: জামায়াত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে ‘সবাই ক্ষমা কইরেন’ স্ট্যাটাসের পর মিলল যুবকের মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষ্য-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9