ভারতকে ফাইনালের স্বপ্ন দেখাচ্ছে ধোনি-জাদেজা

১০ জুলাই ২০১৯, ০৭:২৯ PM

নিউজিল্যান্ডের বোলারদের আক্রমণে দিশেহারা ভারতের ব্যাটিং লাইন-আপ। ম্যাঞ্চেস্টারে বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে স্বল্প রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনারদের দাপটে চোখে সর্ষের ফুল ভারতীয় ব্যাটসম্যানদের। দ্বিতীয় ওভারে রোহিত শর্মাকে প্যাভিলিয়নে ফিরিয়ে ভারতীয় শিবিরে প্রথম ধাক্কাটা হানেন ম্যাট হেনরি। এরপর একের পর এক উইকেট হারিয়ে শেষ চারের লড়াইয়ে কোণঠাসা ভারতীয় শিবির।

এই প্রতিবেদন লেখার সময় ২৪০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ছয় ব্যাটসম্যানের উইকেট হারিয়েছে ভারতীয় দল। হাতে রয়েছে ৪ উইকেট। অবশিষ্ট ১৮ বলে ভারতকে করতে হবে ৩৭ রান। ক্রিজে আছেন ধোনি অপরাজিত ৩৮ রানে। সঙ্গী রবীন্দ্র জাদেজা ব্যাট করছেন ৭৬ রানে।

এর আগে ম্যাট হেনরির বলে টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। তিনি ৭ বল খেলে ১ রান করেন। লোকেশ রাহুল ১ রান করে ম্যাট হেনরির বলে টম ল্যাথামের হাতে ক্যাচ দেন। ট্রেন্ট বোল্টের বলে ১ রান করে এলবিডব্লিওর শিকার হন বিরাট কোহলি। ধীরগতিতে খেলতে থাকা দিনেশ কার্তিকও সাজঘরে ফিরেছেন ব্যক্তিগত ৬ রানের মাথায়। ম্যাট হেনরির বলে জেমস নিশামের হাতে ক্যাচ দেন তিনি। মিচেল স্যান্টনারের বলে কলিন ডি গ্র্যান্ডহোমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথে হাঁটেন রিশাভ পান্ত। আউট হওয়ার আগে তিনি ৫৬ বলে ৩২ রান করেন। ঠিকতে পারেননি হার্ডিক পান্ডিয়াও। সাজঘরে যাওয়ার আগে তিনি করেন ৩২ রান। তিনি স্যান্টনারের বলে উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন।

প্রধানমন্ত্রী জুনের শেষে চীন সফর যাবেন: ডেপুটি স্পীকার
  • ১১ জুন ২০২৬
সরিয়ে দেওয়া হলো এমাজউদ্দীন কন্যা বাউবি প্রো-ভিসি ড. দিল রওশ…
  • ১১ জুন ২০২৬
আপিল নিষ্পত্তি পর্যন্ত কার্যক্রম স্বাভাবিক রাখার সুযোগ চায় …
  • ১১ জুন ২০২৬
‘চাকরি কেড়ে নেওয়ার’ হুমকি দিয়ে সরকারি ৪ লাখ টাকা নিয়ে যাওয়া…
  • ১১ জুন ২০২৬
ঢাবির পাঁচ স্থানে বড় পর্দায় বিশ্বকাপ দেখাবে ছাত্রদল
  • ১১ জুন ২০২৬
নতুন করে ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠান করবে সরকার
  • ১১ জুন ২০২৬
×