চিকিৎসার জন্য ফ্ল্যাট বিক্রি করে দিতে চান ক্রিকেটার রুবেল

০৮ জুলাই ২০১৯, ০৯:১০ PM

© সংগৃহীত

ব্রেইন টিউমারে আক্রান্ত জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেল চিকিৎসার জন্য নিজের ফ্ল্যাট বিক্রি করবেন। সোমবার নিজের ফেসবুক ওয়ালে ফ্ল্যাট বিক্রি করার জন্য একটি পোস্ট দিয়েছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।

চিকিৎসার জন্য ইতিমধ্যে এক কোটি টাকা ব্যয় করেছেন তিনি। এখন কেমোথেরাপি চলছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ৬ সার্কেলেরে কেমোথেরাপি দিতে হবে তাকে। যার জন্য আরও ৫০ লাখ টাকা প্রয়োজন তার। বাকি ৫০ লাখ টাকার জন্য নিজের সদ্য কেনা ১৫৫০ স্কয়ার ফুটের ফ্ল্যাটটি বিক্রি করে দিতে চাচ্ছেন। মোট ৩০ রাউন্ড রেডিওথেরাপি এবং ৫০ রাউন্ড কেমোথেরাপি দিতে হচ্ছে রুবেলকে।

ব্রেইন টিউমারে আক্রান্ত হওয়ার পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন মোশাররফ রুবেল। সেখানে মার্চের তৃতীয় সপ্তাহে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর বায়োপসি রিপোর্টে দেখা যায়, টিউমারে ক্যান্সারের জীবাণু নেই। যে কারণে আপাতত স্বস্তি মিললেও, পরে জানা গেছে ৩০টি রেডিওথেরাপি এবং ৫০টি কেমোথেরাপি নিতে হবে তাকে।

এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গিয়ে রেডিও থেরাপি নিতে শুরু করেন তিনি। আজ ফেসবুকে দেয়া পোস্টে জানান কেমোথেরাপি শুরু হচ্ছে এ সপ্তাহ থেকে। ৬ রাউন্ডের কেমোথেরাপি নিতে তিন সপ্তাহ অন্তর একবার করে সিঙ্গাপুর যেতে হবে এবং প্রতিবার সেখানে থাকতে হচ্ছে এক সপ্তাহ করে। অর্থাৎ ৬ মাসের লম্বা একটি সময়।

মোশাররফ রুবেলের ফেসবুক স্ট্যাটাসটি বাংলায় অনুবাদ করে হুবহু তুলে ধরা হল ‘এখন সময় হচ্ছে কেমোথেরাপির সঙ্গে লড়াই করার। আমার চিকিৎসার জন্য ইতোমধ্যে ১ কোটি টাকার মতো খরচ করে ফেলেছি। বাকি ৬ সার্কেল কেমোথেরাপির জন্য আরও ৫০ লাখ টাকা প্রয়োজন। এ কারণে জরুরিভাবে আমার ফ্ল্যাটটি বিক্রি করে দিতে চাই। (১৫৫০ স্কয়ার ফুট)। যদি কেউ আগ্রহী হন, তাহলে আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করুন। এবং অবশ্যই আপনার দোয়াও প্রয়োজন। কারণ, এখনও আমি বেঁচে আছি কেবল আপনাদের দোয়ায়। আল্লাহ আমাদের সব অপরাধ ক্ষমা করুন। ধন্যবাদ।’

উল্লেখ্য জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মোশাররফ রুবেল। ৪টি উইকেটও রয়েছে তার নামের পাশে। সেরা বোলিং ২৪ রানে ৩ উইকেট। ২০০৮ সালের ৯ মার্চ চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া মোশাররফ রুবেল ২০১৬ সালের ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছেন।

মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজিবিতে সিপাহী নিয়োগ, এইচএসসি পাস করলেই করা যাবে আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9