রাব্বানীর এক ওভারে পাঁচ ছক্কা, ডুজার জয়

০১ জুলাই ২০১৯, ০৮:১৫ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ ম্যাচে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি জয় লাভ করে। ম্যাচে প্রথম ইনিংসে রাব্বানীর শেষ ওভারে পাচঁ ছক্কা হাকিয়ে লম্বা রানের টার্গেট এনে দেন জোবায়ের। সোমবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

১৫ ওভার খেলা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি দলীয় সংগ্রহ ৪ উইকেটে সর্বমোট ১৫৯ রান। ১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ১৩২ রানে অল অলআউট হয়ে যায়।

এ ম্যাচে ডুজার পক্ষে সর্বোচ্চ ৬৫ রান সংগ্রহ করেন জোবায়ের আহম্মেদ। সর্বোচ্চ রান এবং বিজয়ী দল হিসেবে তিনি ম্যাচ অব দ্যা ম্যা নির্বাচিত হন। জোবায়ের সঙ্গে ডুজার পক্ষে ওবাইদুর রহমান সোহান করেন আরো ৫০ রান।

অন্যদিকে ডাকসুর পক্ষে সর্বোচ্চ রান করেন ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস ২৭ রান, সাদ্দাম হোসেন ২২ রান, ছাত্রলীগ সভাপতি শোভন করেছেন ৩ রান। এ ম্যাচে কোন রান পাননি ডাকসু জিএস গোলাম রাব্বানী।

গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬
পিএসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬