আবারো রানের দৌড়ে সাকিবকে ছাড়িয়ে শীর্ষে ওয়ার্নার

২৫ জুন ২০১৯, ০৫:৩১ PM

© সংগৃহীত

আজকের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিং করতে নামে অস্ট্রেলিয়া। ইনিংস উদ্বোধনে এসে ফিফটি তুলে নেন ওয়ার্নার। এই ফিফটি করার পথে ২৯ রান করার পরই তিনি ছাড়িয়ে যান সাকিবকে। শেষ পর্যন্ত ওয়ার্নার আউট হন ৫৩ রানে। এবং ৭ ইনিংস থেকে সর্বমোট ৫০০ রান সংগ্রহ করেছেন এই অজি ওপেনার।

চলতি বিশ্বকাপে ৬ ইনিংসে ব্যাট করে ৪৭৬ রান করে বর্তমানে বিশ্বকাপে রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব। তার চেয়ে ২৪ রান এগিয়ে ওয়ার্নার। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ওয়ার্নারের স্বদেশি ও অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারোন ফিঞ্চ।

বিশ্বকাপের আগের এক বছর ওয়ার্নারের কেটেছে নিষেধাজ্ঞায়। বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিষিদ্ধ হওয়ার পর অস্ট্রেলিয়ার জার্সিতে আর কখনও ফিরবেন কিনা তা নিয়েই ছিলো সংশয়। অজি ওপেনার নিষেধাজ্ঞা কাটিয়ে কোনো ম্যাচ না খেলেই ফিরেছিলেন তাদের বিশ্বকাপ স্কোয়াডে। ফিরেই নতুন করে নিজেদের সামর্থ্যের জানান দিচ্ছেন এই ওপেনার।

 

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ধাওয়া পাল্টাধাওয়া, ককটেল বিস্ফ…
  • ১১ জুন ২০২৬
সীমান্তে পুশ-ইন ঠেকাতে রাত জেগে বিজিবি-গ্রামবাসীর যৌথ পাহারা
  • ১১ জুন ২০২৬
কারিগরি শিক্ষকদের মে মাসের বেতনের চেক ছাড়
  • ১১ জুন ২০২৬
কাফনের কাপড় বেঁধে আ.লীগ-ছাত্রলীগের মিছিল
  • ১১ জুন ২০২৬
ট্রান্সফরমারের জন্য ৬৭ হাজার টাকা দাবি বিদ্যুৎ বিভাগের, দি…
  • ১১ জুন ২০২৬
অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
  • ১১ জুন ২০২৬
×