সবাইকে ছাড়িয়ে শীর্ষে সাকিব

২৪ জুন ২০১৯, ০৫:৪৭ PM

© ফাইল ফটো

বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এলেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। শীর্ষন্থানে উঠা-নামার প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে পিছনে ফেলে শীর্ষে ওঠেছেন সাকিব।

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সাকিবরে সংগ্রহ ছিলো ৪২৫ রান। কিন্তু আফগানাদের বিপক্ষে ৫১ রান করায় এই অলরাউন্ডারের ঝুলিতে জমা হয় ৪৭৬ রান। যা তার নিকটতম প্রতিযোগীর চেয়ে ২৫ রান বেশি।

এছাড়া এ নিয়ে সাকিরে ১ হাজার রানের মাইল পলক পূর্ণ হয়েছে। গত তিন বিশ্বকাপে ২১ ম্যাচে সাকিবের রান ছিল ৫৪০। এই বিশ্বকাপে ৬ ম্যাচে করেছেন ৪৭৩ রান। তাতেই হাজার রান ছাড়িয়ে যান সাকিব আল হাসান।

আর এবারের বিশ্বকাপে রানের প্রতিযোগীতায় দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে থাকা ওয়ার্নারের সংগ্রহ ৪৪৭ রান। ৪২৪ রান করে ইংলিশ ব্যাটসম্যান জো রুট রয়েছেন তৃতীয় স্থানে। ৩৯৬ রান করে চতুর্থ স্থান দখল করে আছেন অজি ওপেনার অ্যারন ফিঞ্চ। ৩৭৩ রান করে পঞ্চম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলয়ামসন।

ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬