এমসিজে প্রিমিয়ার ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন এসসিজে ডেয়ারডেভিলস

২১ এপ্রিল ২০১৯, ০৮:৩৩ PM
বিজয়ী দল

বিজয়ী দল © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে আন্তঃব্যাচ ‘প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০১৯’ এর সিজন-২ চ্যাম্পিয়ন হয়েছে দ্বিতীয় বর্ষের ‘এসসিজে ডেয়ারডেভিলস্ ১৩’ দল। রবিবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা) ফাইনাল খেলায় প্রথম বর্ষের ‘এমসিজে ফ্রেন্ডস্ স্পোটিং ক্লাব ১৪’ এর বিপক্ষে ৩৯ রানে তারা জয় পায়।

বিভাগের এমসিজে ক্লাবের ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের উদ্যেগে এবারের আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো দ্যা ডেইলি ক্যাম্পাস, ব্রে‌কিং‌নিউ‌জ, দৈনিক আমাদের সময়, দেশ রুপান্তর ও বার্তা২৪। স্পন্সর হিসেবে ছিলো ক্রেকারি পেস্টি শপ, ট্রাম্প ক্যাফে ও ক্রিকেট ৯৭।

খেলার শুরুতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়‘এমসিজে ফ্রেন্ডস্ স্পোটিং ক্লাব ১৪’ দলের অধিনায়ক বেলাল হোসেন। ব্যাটিং এ নেমে ‘এমসিজে ডেয়ারডেভিলস্ ১৩’দল নির্ধারিত ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ করে ১০১ রান। ১০২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৭ ওভার ৩ বলে ৬২রান করতে সমর্থ হয় ‘এমসিজে ফ্রেন্ডস্ স্পোটিং ক্লাব ১৪’।
লীগে সর্বোচ্চ ১০৭ রান সংগ্রহ করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে ‘এসসিজে ডেয়ারডেভিলস্ ১৩’ এর অধিনায়ক সাজেদুল ইসলাম। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছে ‘এসসিজে ডেয়ারডেভিলস্ ১৩’ এর মাহমুদুল হাসান। সিজন-২ এর সেরা উদীয়মান খেলোয়াড় ‘এমসিজে ফ্রেন্ডস্ স্পোটিং ক্লাব ১৪’ দলের বেলাল হোসেন ও আবু সালেহ আতিফ। সেরা ম্যাচ পরিচালনাকারী চতুর্থ বর্ষের কাওসার আহমেদ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের মাঝে পুরষ্কার তুলে দেন বিভাগের সহকারী অধ্যাপক রাইসুল ইসলাম

বিনামূল্যে অধ্যয়নের সুযোগ পাচ্ছে মাধ্যমিক-কলেজের ৫ শতাংশ শি…
  • ১২ জুন ২০২৬
আদ দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সঠিক সিদ্ধান্ত, তবে...
  • ১২ জুন ২০২৬
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা?
  • ১২ জুন ২০২৬
করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে
  • ১২ জুন ২০২৬
ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি: ট্রাম্প
  • ১২ জুন ২০২৬
রোড টু ফাইনাল: বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ কারা,…
  • ১২ জুন ২০২৬
×