৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন

১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ PM
দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু

দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু © সংগৃহীত ছবি

 ছয় বছর বন্ধ থাকার পর আবারও নয়াদিল্লি ও চীনের গুয়াংজুর মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু করছে চীন। চায়না সাউদার্ন এয়ারলাইন্স জানিয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে গুয়াংজু-নয়াদিল্লি রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে তারা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারত সফর ও ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে শনিবার এই ঘোষণা আসে।

চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লি রুটে সেবা চালুর পর দক্ষিণ এশিয়ার আটটি রুটে দুই দিক মিলিয়ে প্রতি সপ্তাহে ১০০টির বেশি ফ্লাইট পরিচালনা করবে চায়না সাউদার্ন এয়ারলাইন্স।

২০২০ সালে করোনাভাইরাস মহামারির কারণে ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ডোকলাম ও গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের সংঘাতের পর সম্পর্কের টানাপোড়েন বাড়লে বিমান চলাচল বন্ধ থাকার সময় আরও দীর্ঘ হয়।

তবে চলতি বছর থেকে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। প্রায় ছয় বছর পর গত ফেব্রুয়ারিতে নয়াদিল্লি-চীন রুটে ফ্লাইট চালু করে এয়ার ইন্ডিয়া। এরপর ৩০ মার্চ কলকাতা থেকে সাংহাইয়ে প্রতিদিন সরাসরি ফ্লাইট চালু করে ইন্ডিগো।

এপ্রিল মাসে বেইজিং-দিল্লি রুটে আবার ফ্লাইট চালু করে এয়ার চায়না। চীনা কোনো বিমান সংস্থার ভারতগামী দ্বিতীয় রুট হিসেবে এই সেবা চালু হয়। এর আগে ১৮ এপ্রিল চায়না ইস্টার্ন এয়ারলাইন্স কুনমিং-কলকাতা সরাসরি ফ্লাইট চালু করেছিল।

সম্প্রতি চীনে ইন্ডিগোর ফ্লাইট পরিচালনাও বেড়েছে। কলকাতা-গুয়াংজু রুটের পাশাপাশি দিল্লি থেকেও গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ভারতীয় বিমান সংস্থাটি। এবার একই রুটে চীনের পক্ষ থেকেও সরাসরি ফ্লাইট চালু হচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শনিবার নয়াদিল্লিতে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই দিন সন্ধ্যা ৬টার দিকে মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তার।

২০১৯ সালের পর এবারই প্রথম ভারত সফরে আসছেন শি। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে দীর্ঘদিন টানাপোড়েন ছিল।

তবে গত তিন বছর ধরে ধারাবাহিকভাবে দ্বিপক্ষীয় বৈঠক করছেন মোদি ও শি। ২০২৪ সালে কাজান এবং ২০২৫ সালে তিয়ানজিনে তাদের বৈঠক হয়। এবার নয়াদিল্লিতে তাদের বৈঠক হলে এটি হবে টানা তৃতীয় বছর দুই নেতার দ্বিপক্ষীয় সাক্ষাৎ।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, শি জিনপিং ইতোমধ্যে বেইজিং ছেড়েছেন। স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে তার নয়াদিল্লিতে পৌঁছানোর কথা রয়েছে।

শি জিনপিংয়ের সঙ্গে ভারত সফরে আসছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাধারণ কার্যালয়ের পরিচালক ছাই ছি। তার সঙ্গে রয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ওয়াং ই চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোরও সদস্য।

৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9