বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রিকেট

এআইইউবির ছেলেরা, গণ বিশ্ববিদ্যালয়ের মেয়েরা চ্যাম্পিয়ন

১৬ এপ্রিল ২০১৯, ০১:১২ AM

© সংগৃহীত

বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পসের ক্রিকেটের নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক পেয়েছে গণ বিশ্ববিদ্যালয়। পুরুষ বিভাগে স্বর্ণ পদক নিশ্চিত করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)।

দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা বঙ্গব্ন্ধু চ্যাম্পসের ক্রিকেটের ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে পুরুষ ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ১১৫ রানে ড্যাফোডিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সঙ্গে স্বর্ণপদক নিশ্চিত করেছে।

অপরদিকে, একই ভেন্যুতে নারী ক্রিকেটের ফাইনালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়কে ১৯ রানে পরাস্ত করে স্বর্ণপদক বগলদাবা করেছে গণ বিশ্ববিদ্যালয়। এর আগে নারী ফুটবলেও স্বর্ণপদক অর্জন করেছে গণ বিশ্ববিদ্যালয়।

আদ দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সঠিক সিদ্ধান্ত, তবে...
  • ১২ জুন ২০২৬
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা?
  • ১২ জুন ২০২৬
করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে
  • ১২ জুন ২০২৬
ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি: ট্রাম্প
  • ১২ জুন ২০২৬
রোড টু ফাইনাল: বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ কারা,…
  • ১২ জুন ২০২৬
‘থ্রি আর’ ফর্মুলায় দেশের অর্থনীতি পুনর্গঠনে নামছে সরকার
  • ১২ জুন ২০২৬
×