২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সময়সূচি দেখুন

১৩ এপ্রিল ২০১৯, ০৭:৩৬ PM

© সংগৃহীত

আগামী ৩০ মে ইংল্যান্ড এন্ড ওয়েলসে শুরু হতে যাচ্ছে আইসিসি পুরুষ বিশ্বকাপ ২০১৯। টুর্নামেন্টের দ্বাদশ আসরে অংশ নিচ্ছে মোট দশটি দল। ১৯৭৫ সালে শুরু হওয়ার পর এ পর্যন্ত মোট ১১ বার ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে।

২০১৯ বিশ্বকাপে এবার কোনো গ্রুপ নেই। অংশ নেওয়া ১০টি দলই একে অপরের বিপক্ষে খেলবে। দেড় মাস লম্বা বিশ্বকাপে খেলা হবে মোট ৪৮টি ম্যাচ। এর মাঝে গ্রুপ পর্বেই হবে ৪৫টি খেলা। লম্বা গ্রুপ পর্বের কারণে এবার নক আউট পর্বের খেলা কম। সরাসরি সেমিফাইনাল ও ফাইনাল—তিন ম্যাচেই নির্ধারিত হয়ে যাবে আগামী চার বছরের ওয়ানডের বিশ্ব সেরা দলের নাম।

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২ জুন ওভালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরেরটি ৫ জুন, একই ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রাথমিক পর্বে বাংলাদেশের একমাত্র দিবারাত্রির ম্যাচ এটি। ৮ জুন ‘পয়া ভেন্যু’ কার্ডিফে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।

১১ জুন ব্রিস্টলে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৭ জুন টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন মাশরাফিরা। ২০ জুন ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার পর ২৪ জুন সাউদাম্পটনে বাংলাদেশ পাবে আফগানিস্তানকে। উপমহাদেশের দুই প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে বাংলাদেশ পাচ্ছে প্রাথমিক পর্বের প্রায় শেষ দিকে। ২ জুলাই বার্মিংহামে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। লর্ডসে প্রথমবারের মতো সীমিত ওভারের ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ৫ জুলাই লর্ডসে বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান।

৯ জুলাই বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, ১১ জুলাই দ্বিতীয় সেমিফাইনাল। ১৪ জুলাই লর্ডসে হবে এবারের ফাইনাল।

নিচে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি দেয়া হলো:

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সময়সূচি

 

 

ট্যাগ: ক্রিকেট
বিনামূল্যে অধ্যয়নের সুযোগ পাচ্ছে মাধ্যমিক-কলেজের ৫ শতাংশ শি…
  • ১২ জুন ২০২৬
আদ দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সঠিক সিদ্ধান্ত, তবে...
  • ১২ জুন ২০২৬
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা?
  • ১২ জুন ২০২৬
করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে
  • ১২ জুন ২০২৬
ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি: ট্রাম্প
  • ১২ জুন ২০২৬
রোড টু ফাইনাল: বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ কারা,…
  • ১২ জুন ২০২৬
×