আমি ফুটবল পরিবার থেকেই উঠে এসেছি: বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

০৪ এপ্রিল ২০১৯, ০৬:২৭ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। © সংগৃহীত

ফুটবল বাংলাদেশের মানুষের অত্যন্ত জনপ্রিয় খেলা। আমি ফুটবল পরিবার থেকেই উঠে এসেছি। আমার দাদা, বাবা ফুটবল খেলতেন এবং খেলা দেখতে পছন্দ করতেন। আমার ভাই শেখ কামাল এবং শেখ জামালও ফুটবল খেলতেন। আমার নাতি-পুতি, জয়ের মেয়ে, রেহানার ছেলে-মেয়ে সবাই ফুটবল খেলে। ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮’ এবং ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮’ খেলার ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। দুটি টুর্নামেন্টের ফাইনাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাচ দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

আরো দেখুন: প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল কাল

শেখ হাসিনা বলেন, আমরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের যে আয়োজন করেছি সেখানকার খেলোয়াড়রাই জাতীয় দলে স্থান পাচ্ছে। তারাই এ ধরনের টুর্নামেন্ট থেকে উঠে এসে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের সুনাম বয়ে আনছে। এ ধরনের উদ্যোগ না নিলে হয়তো এটা সম্ভব হতো না। তিনি আরো বলেন, গ্রামের ছেলে-মেয়েদের খেলাধুলা করার জন্য প্রত্যেক উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি।

অনুষ্ঠিত ম্যাচ দুটিতে বিজয়ী, রানার্সআপ, তৃতীয় স্থান অর্জনকারী দল ও দলের খেলোয়াড়দের এবং এ টুর্নামেন্টে অংশ গ্রহণকারী সব খেলোয়াড়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানান।

নতুন পে স্কেলে বেতন বাড়বে দিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯
  • ১২ জুন ২০২৬
ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা নিখোঁজ 
  • ১২ জুন ২০২৬
সীমান্তে পুশ-ইন ঠেকাতে জনতার পাহাড়া
  • ১২ জুন ২০২৬
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করল দক্ষিণ কো…
  • ১২ জুন ২০২৬
বিনামূল্যে অধ্যয়নের সুযোগ পাচ্ছে মাধ্যমিক-কলেজের ৫ শতাংশ শি…
  • ১২ জুন ২০২৬
আদ দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সঠিক সিদ্ধান্ত, তবে...
  • ১২ জুন ২০২৬
×