উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক বিজয়ীদের চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন © টিডিসি ফটো
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইংরেজি বিভাগ। রানার্স আপ হয়েছে আইন বিভাগ। জমকালো ফাইনালের মাধ্যমে রবিবার টুর্নামেন্টের পর্দা নামলো।
রবিবার বিশ্ববিদ্যালয়ে ফুটবল মাঠে বিকাল সাড়ে ৩টায় জমকালো ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।ফাইনাল ম্যাচে ইংরেজি বিভাগ আইন বিভাগের মুখোমুখি হয়। এতে ইংরেজি বিভাগ ২-১ গোলে আইন বিভাগকে হারিয়ে দেয়। ম্যাচের প্রথমার্ধে ইংরেজি বিভাগ ২-০ গোলে এগিয়ে যায়। পরবর্তীতে দ্বিতীয়ার্ধে ইংরেজি বিভাগ একটি আত্মঘাতী গোলের শিকার হয়। ইংরেজি বিভাগের পক্ষ দুটি গোলই করেন আরিফ হোসেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আরিফ। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন একই বিভাগের শিক্ষার্থী মিলন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ববি উপাচার্য বলেন, আজ বঙ্গবন্ধুর জন্ম দিন। আর তিনি ছোটবেলাই খেলাপ্রিয় মানুষ ছিলেন। তাই তাকে স্মরণ করে আজকের এই দিনে এই খেলার আয়োজন করা হয়েছে। খেলাটি তাকে উৎসর্গ করা হলো।
এসময় উপস্থিত ছিলেন প্রক্টর সুপ্রভাত হালদার, কলা ও মানবিক বিভাগের ডিন ড. মুহসিন উদ্দীন , বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. হাসিনুর রহমান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ প্রমুখ।
এই খেলাতে ববির প্রমিলা দলও অংশগ্রহণ করেন। যাতে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন ফিজিক্স ও এ্যাকাউন্টিং বিভাগ। ফিজিক্স দল খেলাই চ্যাম্পিয়ন হয়।