ক্লাব-৯৬৯৮ এর উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট সিপিএল ব্লাস্ট-২০১৯

১৫ মার্চ ২০১৯, ০৬:১৪ PM
টুর্নামেন্ট উদ্বোধন করেছেন হাবিবুল বাশার সুমন

টুর্নামেন্ট উদ্বোধন করেছেন হাবিবুল বাশার সুমন © টিডিসি ফটো

১৯৯৬ সালে এসএসসি এবং ১৯৯৮ সালে এইচএসসি পাশ করা সমবয়সীদের নিয়ে তৈরি ক্লাব-৯৬৯৮ এর উদ্যোগে প্রথমবারের মত ক্রিকেট টুর্নামেন্ট সিপিএল ব্লাস্ট-২০১৯ এর উদ্বোধন করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সিলেক্টর হাবিবুল বাশার সুমন।

শুক্রবার রাজধানী উত্তরা ১৪ নাম্বার মাঠে আয়োজিত দু’দিনব্যাপী সিক্স এ সাইড টুর্নামেন্টে খেলোয়াররা সবাই সমবয়সী। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের দলগুলোর মালিক এবং স্পন্সররা সবাই ক্লাব সদস্য অর্থাৎ বন্ধু। ১৪টি ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ২০১৮ সালে যাত্রা শুরু করা বনানীর এই ক্লাবটি সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে টেবিল টেনিস, দাবা, পুল ছাড়াও বিভিন্ন ইনডোর গেমস টুর্নামেন্টের আয়োজন করে।

টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে উচ্ছ্বসিত হাবিবুল বাশার সুমন জানান, সমবয়সী বন্ধু ও তাদের পরিবারের সদস্যদের জন্য নির্মল আনন্দ ও সুস্থ বিনোদনের জন্য ক্লাব ৯৬৯৮-এর এমন উদ্যোগ সত্যিই অনন্য। দু-একটি ম্যাচ দেখে সুমন মন্তব্য করেন, এখানে সত্যিকারের মেধাবী ক্রিকেটাররাও খেলছেন যারা যে কোন জাতীয় দল কিংবা আন্তর্জাতিক পর্যায়ে খেলার সামর্থ রাখেন।

আগামীকাল শনিবার টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অংশ নেবেন সাবেক অধিনায়ক এবং বিসিবি-র ক্রিকেট অপারেশন্স ডিরেক্টর আকরাম খান।

দেবরের সঙ্গে বিয়ে, কাজির ‘বেলকিবাজিতে’ বিপন্ন কন্যা!
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধি, এবার বললেন পানিসম্পদমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হলো ৫ শিক্ষাপ্রতিষ্ঠান, তালিকায় আরও ২৮টি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
‘হিরো আলমই ভালো ছিল’
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রায় চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9