শাবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

১৩ মার্চ ২০১৯, ০৩:২৮ PM

© টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, খেলার মধ্যে হার-জিত থাকবে। পরাজিত হলে খেলোয়ার সুলভ মানসিকতা নিয়ে তা মেনে নিতে হবে। কোনক্রমেই মাঠে গোলযোগ সৃষ্টি করা যাবে না। খেলা পরিচালনার সাথে যুক্ত কর্মকর্তাদের নির্দেশ পুরোপুরিভাবে মানতে এবং তাদের সহযোগিতা করতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে খেলাধুলা ও ক্রীড়া উপ-কমিটির সভাপতি প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এসএম সাইফুল ইসলাম, প্রফেসর ড. ইফতেখার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় নৃবিজ্ঞান বিভাগ বাংলা বিভাগের সাথে ২-০ গোলে জয়ী হয়। আগামী ২৪ মার্চ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিনামূল্যে অধ্যয়নের সুযোগ পাচ্ছে মাধ্যমিক-কলেজের ৫ শতাংশ শি…
  • ১২ জুন ২০২৬
আদ দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সঠিক সিদ্ধান্ত, তবে...
  • ১২ জুন ২০২৬
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা?
  • ১২ জুন ২০২৬
করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে
  • ১২ জুন ২০২৬
ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি: ট্রাম্প
  • ১২ জুন ২০২৬
রোড টু ফাইনাল: বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ কারা,…
  • ১২ জুন ২০২৬
×