রাবির ছাত্রী হলগুলোর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

০২ মার্চ ২০১৯, ০৩:১৭ PM
রাবিতে আজ শনিবার ছাত্রী হলসমূহের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়

রাবিতে আজ শনিবার ছাত্রী হলসমূহের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয় © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রী হলসমূহের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। শেখ কামাল স্টেডিয়ামে আজ শনিবার সকাল ৯টায় বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। 

বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রুকসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

অন্যান্যের মধ্যে মন্নুজান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিন্নাত ফেরদৌসী, রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোর্বারা সিদ্দিকা, তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিনা সুলতানা, বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ ড. মাহবুবা সরকার, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক  বিথীকা বণিক প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন আয়শা ইয়াসমিন ইসা।

অনুষ্ঠানে সাদিকা মুস্তফা, সুলতানা মুস্তারী ও কামারা তাসনুভা মশাল প্রজ্জ্বালন করেন। এছাড়া প্রত্যেক হলের শিক্ষার্থীরা পৃথকভাবে বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। এবারের প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছে।

বিনামূল্যে অধ্যয়নের সুযোগ পাচ্ছে মাধ্যমিক-কলেজের ৫ শতাংশ শি…
  • ১২ জুন ২০২৬
আদ দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সঠিক সিদ্ধান্ত, তবে...
  • ১২ জুন ২০২৬
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা?
  • ১২ জুন ২০২৬
করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে
  • ১২ জুন ২০২৬
ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি: ট্রাম্প
  • ১২ জুন ২০২৬
রোড টু ফাইনাল: বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ কারা,…
  • ১২ জুন ২০২৬
×