ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৬ PM
ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা © সংগৃহীত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ১০মবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. শারমীন চৌধুরী, অলিম্পিক পতাকা উত্তোলন করেন শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মুজিবুর রহমান। এরপর মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার মূল পর্ব শুরু হয়। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন গতবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সেরা খেলোয়াড় কাইয়ুম খান।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সেরা নৈপুণ্য প্রদর্শন করে ছাত্রদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন শ্রীকান্ত বিশ্বাস আর রানার্স আপ হয়েছেন মঞ্জুরুল হক মিলন। ছাত্রীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন সুচিতা চাকমা আর রানার্স আপ খাদিজা বেগম। প্রতিযোগিতার মূল আকর্ষণ ১০০ মিটার স্প্রিন্টে ১ম স্থান অধিকার করে দ্রুততম মানব ও দ্রুততম মানবী হয়েছেন যথাক্রমে শ্রীকান্ড বিশ্বাস এবং সূচিতা চাকমা। এছাড়াও ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন শ্রীকান্ত বিশ্বাস। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬
টোকিওয়ে বৈশাখী মেলায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন ড. সবুর…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা হতে পারে এআই সিস্টেমে
  • ২০ এপ্রিল ২০২৬