কুবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার উদ্ধোধন

১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২৯ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগ বনাম গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ম্যাচের মধ্য দিয়ে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার (১২ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

১ম দিনে প্রত্নতত্ত্ব বিভাগ জয় লাভ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিরুদ্ধে। দিনের অপর খেলায় ইরফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগকে হারিয়ে জয় লাভ করে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ।

এবারের আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টে ১৮ টি বিভাগ অংশগ্রহণ করেছে। ২৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে ভলিবল প্রতিযোগিতা- ২০১৯ পর্দা নামবে।

অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামিমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. দুলাল চন্দ্র  নন্দী, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নেত্রকোনায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল যুবকের
  • ১২ জুন ২০২৬
ডিজিটাল বিপ্লবের আড়ালে পানিসঙ্কট, এআই নিয়ে জাতিসংঘের সতর্কব…
  • ১২ জুন ২০২৬
আদ্-দ্বীন হাসপাতাল নয়, প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃ…
  • ১২ জুন ২০২৬
বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ পেল ব্রাজিল, কিংবদন্তি ডিফেন্ডার …
  • ১২ জুন ২০২৬
শুরু হচ্ছে এল নিনো, ভয়ংকর দাবদাহের মুখে পড়তে যাচ্ছে বাংলাদে…
  • ১২ জুন ২০২৬
নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯
  • ১২ জুন ২০২৬
×