ফিরেই মেসির গোল, শেষ আটে মিয়ামি

১৪ মার্চ ২০২৫, ১১:১৭ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৩ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

ইন্টার মিয়ামির হয়ে সবশেষ ৩ ম্যাচে মাঠে নামতে দেখা যায়নি লিওনেল মেসিকে। আর্জেন্টাইন জাদুকরকে নিয়ে অনেকেই শঙ্কায় ছিলেন। তবে ভবিষ্যৎ চোটের শঙ্কা থেকে বাঁচতেই বিশ্রামে ছিলেন তিনি। শার্লটের বিপক্ষে আগের ম্যাচে বেঞ্চে থাকলেও খেলেননি তিনি, আজ কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে ক্যাভালিয়েরের বিপক্ষে ম্যাচেও মেসি ছিলেন বেঞ্চে। তবে বেঞ্চে থাকলেও আজ মাঠে নেমেছিলেন তিনি।

জ্যামাইকায় এই প্রথম কোনো ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি। আর মাঠে ফিরেই দারুণ এক গোলও করেছেন তিনি। তার গোলে মিয়ামি ম্যাচটি জিতে নিয়েছে ২-০ গোলে। দুই লেগে ৪-০ গোলে এগিয়ে থাকায় শেষ আটও নিশ্চিত হয়েছে দলটির।

বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে লুইস সুয়ারেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। মেসি মাঠে নামতেই মায়ামির আক্রমণের ধার বেড়ে যায়। মেসি মাঠে নামতেই জ্যামাইকান দর্শকদের উত্তেজনা বেড়ে যায়।

মেসিকে নিয়ে তুমুল আগ্রহ নিয়ে খেলা দেখতে আসা দর্শকরা বাড়ি ফিরেছেন প্রিয় তারকাকে গোল করতে দেখার আনন্দ নিয়ে। ম্যাচের যোগ করা সময়ে গোলটি করেন মেসি। মৌসুমে এটি তার দ্বিতীয় গোল। এর আগে মিয়ামির হয়ে প্রথম গোলটি করেছিলেন সুয়ারেজ। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেছিলেন তিনি।

ট্যাগ: ফুটবল
আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় দূতাবাস
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ের মাঠ দখল করে বসানো হয় গরুর বাজার, আদালতের নির্দেশ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬